1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মুক্তির অপেক্ষায় মান্না অভিনীত শেষ সিনেমা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

সর্বশেষ ‘জীবন যন্ত্রণা’ নামে সিনেমায় অভিনয় করেছিলে ঢাকাই সিনেমার দাপুটে নায়ক মান্না। জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্রও পেয়েছে।

সিনেমাটি প্রসঙ্গে প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, যেহেতু সিনেমাটির দৃশ্যধারণ হয়েছিল ৩৫ মি.মি. লেন্সে। বর্তমান সময়ে তা সিনেমা হলে প্রদর্শনের উপযুক্ত নয়। তাই এই সময় এসে এটিকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করতে হচ্ছে। তাই সিনেমাটি ভারতে পাঠানো হয়েছে। এ বছর বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

খোরশেদ আলম খসরু আরও বলেন, ‘তখনকার সময়ে এটা অনেক বিগ বাজেটের একটা ছবি ছিল। ২০০৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মান্না। প্রায় ১৫ বছর হয়ে গেল সে মারা গেছে। এখনও তার অনেক ভক্ত-অনুসারী আছে, যাদের অনেকেই আমাকে ফোন করে ছবিটির বিষয়ে জানতে চান, দেখার আগ্রহ প্রকাশ করেন। আগে মান্নার ছবি মানেই ছিল হাউসফুল শো। এখন এতদিন পর মান্নার সিনেমা মুক্তি পেলে, জানি না দর্শক সেটা কীভাবে নেয়। তবে আশা করছি তাদের ভালো সাড়া পাব।’

এ সিনেমায় মান্না ছাড়া আরও অভিনয় করেছেন মৌসুমী, পপি, মিশা সওদাগর, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে যৌনপল্লীগুলোর পরিস্থিতি, যৌনকর্মীদের ভেতরকার দ্বন্দ্ব, স্বাধীনতার সময়ে কারা মুক্তিযুদ্ধের পক্ষে বা বিপক্ষে ছিল- এমন বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে ‘জীবন যন্ত্রণা’ সিনেমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park