1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অস্কারে ১৩ শাখায় মনোনয়ন পেলো যে সিনেমা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ৭৮ বার পঠিত

আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ৯৬তম আসর। এরইমধ্যে অস্কারের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এবারের অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছে আলোচিত সিনেমা ‌‘ওপেনহেইমার’। পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে এই সিনেমাটি নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়নের তালিকা অনুসারে ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছে আলোচিত সিনেমা ‌‘ওপেনহেইমার’

সেরা চলচ্চিত্রের মনোনয়নের তালিকায় থাকা সিনেমাগুলো হলো- ‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটমি অব আ ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘ওপেনহেইমার’, ‘পাস্ট লাইভস’, ‘পুওর থিংস’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।

সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন- ব্র্যাডলি ক্রুপার (মায়েস্ত্রো), কোলম্যান ডমিঙ্গো (রাস্তিন), পল জিম্যাটি (দ্য হোল্ডওভারস), কিলিয়ান মারফি (ওপেনহেইমার) ও জাফ্রি রাইট (আমেরিকান ফিকশন)।

সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন- অ্যানেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), সান্দ্রা হলার (অ্যানাটমি অব আ ফল), কেরি ম্যালিগান (মায়েস্ত্রো) এবং এমা স্টোর (পুওর থিংস)।

সেরা পরিচালকের তালিকায় রয়েছেন- জাস্টিন ত্রিয়েত (অ্যানাটমি অব আ ফল), মার্টিন স্করসেজি (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার), ইয়োর্গস লান্থিমোস (পুওর থিংস), জোনাথন গ্লেজার (দ্য জোন অব ইন্টারেস্ট)।

মনোনয়নপ্রাপ্তদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত তারকা-নিরমাতাদের হাতে অস্কার পুরস্কার তুলে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো ওই অনুষ্ঠান সঞ্চালনা করবেন জিমি কিমেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park