1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইরানের ঐতিহ্যবাহী পোশাকে জয়া আহসান, ফেরেশতে নিয়ে যা বললেন অভিনেত্রী

  • আপডেট সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৫ বার পঠিত

সদ্য সমাপ্ত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন হয়েছিল বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় তৈরি ‘ফেরেশতে’ সিনেমা দিয়ে। একই ঘটনা ঘটল ইরানের তেহরানে আয়োজিত ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

বৃহস্পতিবার শুরু হওয়া এ উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় ফেরেশতে (ইংরেজি নাম ‘বিউটিফুল লাইস’)। সেখানে উপস্থিত ছিলেন ফেরেশতের প্রধান চরিত্রের তিন অভিনয়শিল্পী জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান, পরিচালক মুর্তজা অতাশ জমজম ও গল্পকার মুমিত আল রশিদ।

উৎসবে বাংলাদেশের জাতীয় পুরস্কার পাওয়া দুই অভিনেত্রী (জয়া ও শিমু) হাজির হয়েছিলেন ইরানের ঐতিহ্যবাহী ধর্মীয় পোশাকে।

অভিনয়ের জন্য দুজনই প্রশংসিত হয়েছেন সেখানে। সিনেমা প্রদর্শনীর আগে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জয়া আহসান বলেন, ‘ইরানের এ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়ে আমি খুবই খুশি। এ দেশে আব্বাস কিয়োরোস্তামি, দারিউশ মেহেরজুই, মাজিদ মাজিদির মতো বিখ্যাত চলচ্চিত্রকার জন্মেছেন। তাদের কাজগুলো সব সময় আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।’

জয়া আহসান জানান, মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে ফেরেশতে। বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও রীতিনীতির সৌন্দর্য চমৎকারভাবে তুলে ধরেছেন নির্মাতা। এ সিনেমায় নিজের অভিনীত চরিত্র নিয়ে তিনি জানান, এ দেশের সুবিধাবঞ্চিত মানুষগুলোর মধ্যে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, এমনই একটি চরিত্রে দেখা যাবে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park