1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ফুটবলের টানে কাতারে শাহরুখ, কী বলছেন নেটিজেনরা

  • আপডেট সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭১ বার পঠিত

কাতারে বসেছিল এবারের এশিয়া কাপ ফাইনালের আসর। মুখোমুখি হয়েছিল কাতার ও জর্ডান। এই প্রথম ফাইনালে পৌঁছাল জর্ডান। তবে ফাইনালে জিতে এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে কাতার। এই হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ দেখতেই এদিন সোজা কাতারে হাজির হন শাহরুখ খান।

২০২৩ সালটা শাহরুখ খানের দুর্দান্ত কেটেছে। প্রায় চার বছর পর কামব্যাক করে লাগাতার হিট দিয়েছেন তিনি। গত বছর মুক্তি পাওয়া তার পাঠান, জওয়ান এবং ডাঙ্কি তিনটিই ব্লকবাস্টার হিট। এমনকি বক্স অফিসের সব রেকর্ড ভাঙচুর করেছে এই ছবিগুলো। ২০২৪ সালে এখনও পর্যন্ত তিনি তার কোনো কাজেরই আপডেট দেননি। তবে তার আগেই তাকে কাতারে দেখা গেল। ফুটবল ম্যাচ দেখতে এদিন তিনি দেশটিতে হাজির হয়েছিলেন।

সবাই জানে, অভিনয়ের পাশাপাশি শাহরুখ খেলাধুলা ভীষণ ভালোবাসেন। ক্রিকেট হোক বা ফুটবল এই সব বিষয়ে দারুণ আগ্রহ তার। আর সেই জন্যই এদিন তার ম্যানেজার পূজা দাদলানি এবং গোটা পিআর টিমের সঙ্গে কাতারে যান এশিয়া কাপ ফাইনাল দেখার জন্য।

হিন্দুস্তান টাইমস বলেছে, শাহরুখ মাঠে বসেই জর্ডান ভার্সেস কাতারের এই হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ দেখতে চেয়েছিলেন। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় দোহার লুসাইল স্টেডিয়ামে। আর সেখানকার কিছু ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

শাহরুখ খানকে এদিন একটি সাদা টিশার্টের সঙ্গে হালকা হলুদ রঙের প্যান্ট পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে তার চেনা লুক অর্থাৎ ঝুঁটি বাঁধা ছিল। চোখে ছিল সান গ্লাস। এদিন তিনি মাঠে বসে কোন দলকে সমর্থন করেছেন সেটা ঠিক স্পষ্ট নয়। তবে তিনি আসায় সকলেই যে বেজায় খুশি সেটা বলাই যায়।

এদিকে শাহরুখ খানের পোস্টে অনেকেই মন্তব্য করেছেন, তারিফ করেছেন কিং খানের। এক ব্যক্তি লেখেন, গ্লোবাল স্টার। আমাদের গর্ব শাহরুখ খান।

কেউ আবার তাকে তুলোধুনোও করেন এই পোস্টে। একজন লেখেন, ভারত যখন খেলল কোথায় ছিলেন তিনি?

কেউ আবার জানান, তিনি আদতে কাতারে একটি গয়নার এক্সিবিশনে গেছেন, সেখান থেকে ফাঁক পেয়ে খেলা দেখতে যান, যদিও সেই খবর কতটা সত্য সেটা নিশ্চিত নয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park