1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘টুয়েলভথ ফেল’ নায়কের ৪ সদস্যের পরিবার, সবার ধর্ম আলাদা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৮ বার পঠিত

সম্প্রতি ব্লকবাস্টার হিট হওয়া হিন্দি সিনেমা ‘টুয়েলভথ ফেল’। দর্শক ও সমালোচকদের মন জয় করার পাশাপাশি অভিনেতা বিক্রান্ত ম্যাসির ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় সিনেমাটি।

সিনেমাটির গল্পের মতো বাস্তবেও বিক্রান্ত খুব সচ্ছল পরিবার থেকে উঠে আসেননি। মুম্বাইয়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। মা-বাবা ও ভাইকে নিয়ে সংসার অভিনেতার। তবে পরিবারের চারজন পালন করেন চারটি ভিন্নধর্ম।

বিক্রান্তের বাবার পরিবার ও পূর্বপুরুষরা খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও তার মা এসেছেন শিখ পরিবার থেকে। তারা দুজনেই নিজেদের পরিবারের ধর্মই পালন করে থাকেন। অভিনেতার ভাই মাত্র ১৭ বছর বয়সে ইসলাম ধর্মগ্রহণ করেন। নিজের নামও পরিবর্তন করে রাখেন মঈন। তবে বিক্রান্ত নিজে হিন্দু ধর্মের রীতিনীতি মানেন।

বিক্রান্ত বলেন, আমার ভাই যখন ধর্ম পরিবর্তনের কথা বলেছিল, তখন বাবা তাতে অসম্মতি দেননি। বলেছিলেন এই পদক্ষেপ তোমাকে যদি শান্তি দেয়, তবে তুমি তাই কর।

উল্লেখ্য, পরিবারের চার সদস্যের ঐশ্বরিক বিশ্বাসে মতভেদ থাকলেও নিজেদের অভ্যন্তরীণ সৌহার্দ ও সম্প্রীতিতে কোনো সমস্যা নেই। চলতি মাসের ৮ তারিখ পুত্রসন্তানের বাবা হয়েছেন বিক্রান্ত। এদিকে গত বছর ২৭ অক্টোবর মুক্তি পেয়েছিল টুয়েলভথ ফেল। পর্দার মনোজকে নিয়ে দর্শকদের চর্চা এখনো অব্যাহত। গত ২৯ ডিসেম্বর ওটিটিতে মুক্তি পায় ছবিটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park