1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকের আসনে বাঁধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১৫ বার পঠিত

শুরু হতে যাচ্ছে ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে জুরিপ্রধান হতে যাচ্ছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত আজমেরী হক বাঁধন।

এ বিষয়ে বাঁধন গণমাধ্যমকে বলেন, উৎসবটি কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে শুরু হবে ২৯ ফেব্রুয়ারি, এটি ৭ মার্চ পর্যন্ত চলবে। বেঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যাল সরকারিভাবে আয়োজিত হচ্ছে। সেখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, আমি ভীষণ আনন্দিত। এতদিন শুধু ভাবতাম— ‘রেহানা’ নিয়ে তো ফেস্টিভ্যালগুলোতে ঘুরলাম, এখন আমি কী নিয়ে যাব। কারণ শুধু শুধু ঘোরার মাঝে অতো আনন্দ নেই। এমনিতে অভিনেত্রী হিসেবে যেতেই পারি। কিন্তু নিজের কাজ নিয়ে বা কাজের জন্য যাওয়াটা অনেক আনন্দের। আর সেই আনন্দটা আমি পেতে চাই। আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, জুরি হিসেবে দায়িত্ব পালন করার।

এই চলচ্চিত্র উৎসবের ১৫টি বিভাগে দেখানো হবে ৫০টির বেশি দেশের ২০০টির বেশি সিনেমা দেখানো হবে। প্রধান বিচারক বাঁধনের সঙ্গে জুরি হিসেবে আরও থাকবেন রাশিয়ার নিনা কোচলেইভা, স্পেনের রোজানা আলোনসো, যুক্তরাজ্যের ক্যারি শনেই ও ভারতের সীতারাম।

বাঁধন ও তার জুরিবোর্ড উৎসবের এশিয়ান সিনেমা কম্পিটিশন সেকশনে থাকা চলচ্চিত্রগুলো দেখে সেরা কাজ বাছাই করবেন। এই বিভাগ ছাড়াও উৎসবে ভারতীয় ও কন্নড় চলচ্চিত্রের জন্যও প্রতিযোগিতা বিভাগ রয়েছে। আর অফিশিয়াল জুরিদের পাশাপাশি এই উৎসবে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংগঠন ফিপ্রেসি ও এশিয়াভিত্তিক সংগঠন নেটপ্যাক জুরিরাও থাকবেন।

উল্লেখ্য, এর আগে গত বছর ব্রাসেলসে অনুষ্ঠিত ‘আই এম টুমোরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ও জুরি হিসেবে দায়িত্ব পালন করেন বাঁধন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park