1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আরও এক দফা বেড়েছে মুরগি-সবজি-নিত্যপণ্যের দাম

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮২ বার পঠিত

রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য কমাতে সরকারি তৎপরতার ফল মিলছে না বাজারে। বরং আরও এক দফা বেড়েছে অধিকাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। মুরগি ও সবজির দাম বেড়েছে আবারও। রোজার আগে কঠোর বাজার মনিটরিং চান ভোক্তারা।

নির্বাচনের আগে গরুর মাংসের দাম ৭৫০ টাকা থেকে কমে নেমেছিলো ৫৮০ টাকায়। কিন্তু দাম নিয়ে সাধারণ মানুষের স্বস্তি বেশিদিন দীর্ঘ হলো না। দফায় দফায় বেড়ে রাজধানীর সব বাজারেই আগের জায়গাইয়ই গরুর মাংসের দাম। শুধু তাই নয়, রোজায় বাড়তে পারে আরও একদফা, মনে করছেন বিক্রেতারা।

গত ক’দিন ধরে বাড়ছে ব্রয়লার মুরগীর দাম। গেলো সপ্তাহের চেয়ে দশ টাকা বেড়ে ২১০ টাকা দরে বিক্রি হচ্ছে রাজধানীর বাজারে। সিন্ডিকেটের দিকে অভিযোগের আঙুল ক্রেতা ও বিক্রেতাদের।

তবে মাছের বাজার কিছুটা স্থিতিশীল। সরবরাহের তুলনায় ক্রেতা সংখ্যা কম হওয়ায় নতুন করে বাড়েনি দাম। জিওল জাতের মাছের তুলনায় নদীর মাছের দাম কিছুটা চড়া।

এবার শীতে খুব একটা কমেনি মৌসুমী সবজির দাম। তবে বিদ্যমান বাড়তি মূল্যের মধ্যেই আবারও বাড়তে শুরু করেছে দাম। সরবরাহে কোনো ঘাটতি নেই, কিন্তু গত সপ্তাহের চেয়ে শুক্রবার প্রায় সব সবজীর দামই কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। অস্বস্তি কমছে না পেঁয়াজের বাজারে।

অবশ্য গত কিছুদিন ধরে চালের বাজার স্থিতিশীল আছে, বাড়তির ভিড়ে এটুকুতেই স্বস্তি নগরবাসীর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park