1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বলিউড নির্মাতাদের নিয়ে ইমরান হাশমির বিস্ফোরক মন্তব্য

  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৩ বার পঠিত

বলিউড অভিনেতা ইমরান হাশমি তার ক্যারিয়ারে অসংখ্য ছবিতে অনস্ক্রিনে নায়িকাদের চুম্বন করেছেন। একসময়ে পর্দায় চুম্বনের দৃশ্যের প্রয়োজন হলেই যেন পরিচালকদের প্রথম পছন্দ থাকতেন ইমরান হাশমি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছেন, সিনেমায় চুম্বনের দৃশ্যের প্রয়োজন না থাকলেও অনেকক্ষেত্রে পরিচালক ও প্রযোজকেরা তাকে ব্যবহার করে যৌন দৃশ্য বাড়ানোর উদ্দেশে চুম্বনের দৃশ্য শুট করিয়েছেন।

বলিউডের জনপ্রিয় এই নায়কের দাবি, তার ‘সিরিয়াল কিসার’ ভাবমূর্তির সুযোগ তুলেছেন পরিচালক ও প্রযোজকেরা। এটা অবশ্য ঠিক যে, ধীরে ধীরে পর্দায় চুম্বনদৃশ্য থেকে নিজেকে গুটিয়ে এনেছেন নায়ক। কেন, সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন তিনি।

বলিউড হাঙ্গামা এই সাক্ষাৎকারে জানতে চেয়েছিল পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে এখন আর ইমরানকে দেখা যায় না কেন? উত্তরে নায়ক তুলে ধরেছেন দুটি দিক। প্রথমটা চলচ্চিত্র নির্মাণের দিক।

ইমরান জানিয়েছেন, এখন যখন তিনি নিজের আগের ছবিগুলো দেখেন স্পষ্ট বুঝতে পারেন চিত্রনাট্যে ওই জায়গাগুলোয় চুম্বনের কোনো প্রয়োজনই ছিল না। পরিচালক ও প্রযোজকেরা তাকে ব্যবহার করে যৌন-দৃশ্যের টানে সিনেমা হলের সিট ভর্তি করতে চাইতেন।

দ্বিতীয় কারণ স্ত্রী পারভিন শাহানি। নায়ক সাফ জানিয়েছেন যে, পর্দায় চুম্বনদৃশ্য না করার বিষয়ে তাকে পরামর্শ স্ত্রীই দিয়েছিলেন। তিনি আসলে ইমরানের যে ভাবমূর্তি তৈরি হয়ে গিয়েছিল, তা নিয়ে উদ্বেগে থাকতেন। স্ত্রীর কথা মেনেও নেন নায়ক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park