1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শবে বরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল: পরীমনি

  • আপডেট সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

দীর্ঘদিন পর ‘ডোডোর গল্প’র শুটিংয়ে মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে ফিরেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। এর পর বেশ কিছু কাজ করেছেন তিনি। সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষ্যে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে মুক্তি পেয়েছে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বুকিং’।

এ ছাড়া কয়েক দিন আগে অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন ও হারল্যান স্টোরের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। হাতে রয়েছে আরও বেশ কিছু কাজ। সব মিলিয়ে সুসময় পার করছেন আলোচিত এই নায়িকা।

তবে হঠাৎ কী যেন হলো, রেগে আগুন পরীমনি। চলচ্চিত্রের দুর্বৃত্তায়ন নিয়ে বিস্ফোরক নায়িকা। রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরী লিখেছেন, ‘মিথ্যুক, ভণ্ড, প্রতারক, শুয়োরের বাচ্চাদের জন্যে সিনেমার পিছন মারা হচ্ছে। শবে বরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল। এই কষ্ট তাদের না হোক। আল্লাহ তাদের মাফ করে দিক।’

যদিও এই পোস্টের রহস্য এখনো অজানা। কোনো কিছু খোলাসা করেননি নায়িকা।

প্রসঙ্গত, বিরতি কাটিয়ে ফেরার পর একে একে বেশ কিছু কাজে যুক্ত হয়েছেন পরীমনি। শিগগিরই ‘রঙিলা কিতাব’ নামে অনম বিশ্বাসের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ ছাড়া টলিউডে ‘খেলা হবে’ নামে আরও একটি সিনেমাও রয়েছে পরীর হাতে।

সম্প্রতি বঙ্গবিডিতে মুক্তি পেয়েছে ভালোবাসার গল্পে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বুকিং। নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে পরীমনির বিপরীতে জুটি বেঁধেছেন এবিএম সুমন। চলচ্চিত্রটি ইতোমধ্যে দর্শকমহলে প্রশংসা কুড়িয়ে নিয়েছে। এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনি অভিনীত চলচ্চিত্র ডোডোর গল্প। নির্মাতা রেজা ঘটকের পরিচালনায় এতে পরীর সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park