1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

খেলোয়াড়কে বিয়ে করছেন তাপসী, পাত্র কে?

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৩ বার পঠিত

বলিউডে এখন শুধুই সুখবর। কোনো তারকা মা-বাবা হচ্ছেন, কেউ আবার শুরু করছেন নতুন সংসার। ফেব্রুয়ারি মাসেই বিয়ে করেছেন অভিনেত্রী রাকুল প্রীত সিংহ ও প্রযোজক জ্যাকি ভগনানি। এবার আরও এক তারকার বিয়ে। প্রায় ১০ বছর ধরে এক ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন তাপসী পন্নু। তাদের সম্পর্কের আরও এক ধাপ উত্তরণ হতে চলেছে। বিয়ে করছেন তাপসী ও ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবল্‌স কোচ মাথিয়াস বোয়ে। পাত্র বিদেশি, পাত্রী পঞ্জাবি। তাহলে বিয়ে হবে কোন নিয়মে?

নিজের কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই খুব বেশি চর্চা হোক সচেতন ভাবেই চান না তাপসী। এত বছর প্রেমের সম্পর্কে থেকেও কখনো সেভাবে প্রেমিককে প্রকাশ্যে আনেননি তিনি। চলতি বছরেই প্রথম বার সম্পর্কে সিলমোহর দেন অভিনেত্রী। তার মাস কয়েকের মধ্যেই বিয়ের খবর। এমনিতেই বলিউড তারকার বিয়ে মানে এলাহী আয়োজন, জাঁকজমক ও কোটি কোটি টাকার খরচ। তবে বলিউড তারকাদের মধ্যে তাপসী বরাবরই একটু আলাদা। এ ক্ষেত্রেও তিনি অন্য পথেই হাঁটবেন। বিয়ের ব্যাপারে কারো সঙ্গে তার কোনো প্রতিযোগিতা নেই। পেশাগত জীবন হোক বা ব্যক্তিগত— তিনি অন্যদের সঙ্গে নিজের তুলনা করেন না। যদি বিয়ে করেনও, কোনো আড়ম্বর চান না, সাফ জানান তাপসী। বাকি তারকা-জুটিদের চেয়ে তার আর ম্যাথিয়াসের সম্পর্ক যে অনেকটাই আলাদা, তা স্পষ্ট করে দিলেন তাপসী। তাই বিয়েতে খুব বেশি জাঁকজমক হবে না তাদের। তারা বিয়ে করবেন নিজেদের শর্তে, নিজেদের মতো করে। ঘরোয়া ভাবে বিয়েটা সারতে চান তারা। যদিও তাদের বিয়ে হবে ‘ফিউশন ওয়েডিং’। বরপক্ষের মত অনুযায়ী খ্রিস্টীয় রীতিতে বিয়ের আচার হবে যেমন, তেমনই পঞ্জাবি রীতিনীতি মেনেও অনুষ্ঠান হবে। মার্চেই উদয়পুরে বসবে বিয়ের আসর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park