1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ঢাকায় শুরু হচ্ছে ২ দিনের লাতিন আমেরিকান কার্নিভাল

  • আপডেট সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৮৪ বার পঠিত

রাজধানীতে আগামী ১ ও ২ মার্চ অনুষ্ঠিত হচ্ছে লাতিন আমেরিকান কার্নিভাল ২০২৪। বাংলাদেশ ট্রাভেল রাইটার্স এসোসিয়েশন এর আয়োজনে ঢাকার বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমীতে ১ মার্চ শুক্রবার বিকাল ৩টায় শুরু হচ্ছে এই সাংস্কৃতিক উৎসব। ‘‘লাইফ ইজ আ কার্নিভাল’’প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিতব্য এই উৎসবে থাকবে লাতিন আমেরিকার বিখ্যাত বিভিন্ন চলচ্চিত্র ও লাতিন আমেরিকা বিষয়ক বাংলা ও ইংরেজি বইয়ের প্রদর্শনী। সাথে থাকছে লাতিন আমেরিকার দেশসমূহের সাংস্কৃতিক পরিবেশনা। উৎসবে দর্শনার্থীদের জন্য প্রবেশে কোনো ফি নেই। বইয়ের মধ্যে থাকবে লাতিন আমেরিকার বিভিন্ন দেশ নিয়ে লেখা বই ও ভ্রমণ সাহিত্য থাকবে লাতিন আমেরিকা ভ্রমণ নিয়ে বাঙালি ও বাংলাদিশি লেখকদের গ্রন্থ সম্ভার।

এতে লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশের উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের প্রদর্শনী হবে। দুই দিনব্যাপী এ উৎসবে ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কিউবা, উরুগুয়ে, পেরু, আর্জেন্টিনার চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

তারমধ্যে উল্লেখযোগ্য হলো- উৎসবের প্রথম দিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ব্রাজিলিয়ান সিনেমা কারানদিরু। উৎসবের দ্বিতীয় দিন (২ মার্চ) দেখানো হবে চিলির মুভি মাচুচা, কলম্বিয়ার এল বিট, কিউবার মার্তি-দা আই অব দা ক্যানারি, উরুগুয়ের সোসাইটি অব দা স্নো।

এছাড়াও দেখানো হবে পেরুর সিনেমা মার্গারিটা ও আর্জেন্টিনার সিনেমা দা সিক্রেট ইন দেয়ার আইস। ১ মার্চ বিকাল সাড়ে ৩টায় বেইলি রোডস্থ ফরেইন সার্ভিস একাডেমীতে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এছাড়া বাংলাদেশে অবস্থান করা লাতিন আমেরিকার বিভিন্ন কূটনীতিক অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তারা অংশ নেবেন এ সংক্রান্ত আলোচনা সভায়।

কার্নিভাল সম্পর্কে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স এসোসিয়েশন এর সভাপতি আশরাফুজ্জামান উজ্জল বলেন, আমরা সারাবছরই বাংলাদেশ ও ভ্রমণ সম্পর্কিত কার্নিভাল, ফটোগ্রাফী অনুষ্ঠান এর আয়োজন করে থাকি। সাথে প্রতিবছর আমরা বিভিন্ন দেশ ও মহাদেশের সংস্কৃতিকেও তুলে ধরি। এবার আমরা কার্নিভালের আয়োজন সহযোগিতায় রয়েছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স, কিউবা দূতাবাস, ঢাকাস্থ পেরু, চিলি, উরুগুয়ে ও কলম্বিয়ার অনারারি কনসাল এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park