1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বেইলি রোডে আগুন: অভিনেত্রীর মর্মস্পর্শী স্ট্যাটাস ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়

  • আপডেট সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এর মধ্যে ৪০ জনের পরিচয় শনাক্ত হয়েছে। পরিবারের কাছে হস্তান্তর হয়েছে ৩৮টি মরদেহ। এ ঘটনায় শোকে কাতর শোবিজ অঙ্গনের তারকারাও। বিষয়টি নাড়া দিয়েছে চলচ্চিত্র অভিনেত্রী জাহারা মিতুকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তিনি লিখেছেন মর্মস্পর্শী কিছু কথা।

শুক্রবার (১ মার্চ) নিজের ফেসবুকে মিতু লিখেছেন, নিমতলী থেকে বেইলি রোড, বঙ্গবাজার থেকে নিউমার্কেট। একের পর এক ঘটে যাবে এমন ঘটনা। ক্ষণিক সময়ের আহাজারি শেষে আমরা মেতে উঠব বি.পি.এল-এর ফাইনাল কিংবা বাদশাহর কনসার্টের মতন কোনো ইভেন্টের আনন্দে। অথচ ভুলে যাব কাল হয়তো আমরাও হতে পারি কোনো লেলিহানশিখার গ্রাস।

তিনি আরও লেখেন, সময় এসেছে অগ্নিদূর্ঘটনা থেকে বাঁচার ক্ষেত্রে পূর্বপ্রস্তুতি রাখার। ফায়ার সার্ভিসের প্রয়োজন উন্নয়ন। প্রত্যেকটি দালানের মালিকদেরও প্রয়োজন সচেতন হওয়া। এসব শুধু বলেই যাব কিংবা লিখে। তবে কাজের কাজ আসলে হবে না কিছুই।

মিতু ছাড়াও তারকাদের অনেকে শোক প্রকাশ করেছেন এ দুর্ঘটনায়। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী রুনা খান, ফারিন খান, নির্মাতা অনন্য মামুন, চয়নিকা চৌধুরীসহ অনেকে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে ছয়তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ২টা ২০ মিনিটের দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থলকে ‘ক্রাইম সিন’ ঘোষণা দিয়ে ভবনটির সামনে হলুদ ফিতা আটকে দেন। বিপুল সংখ্যক পুলিশ সদস্য ভবনের সামনে অবস্থান নেয়।

ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও, স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইন আছে বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park