1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আবার বিয়ের পিঁড়িতে কাঞ্চন

  • আপডেট সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২১৯ বার পঠিত

সব সমালোচনা-কটাক্ষকে উপেক্ষা করে শ্রীময়ী চট্টরাজের মাথায় সিঁদুর পরিয়ে দিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। ২ মার্চ সন্ধ্যায় কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। তারা সাত পাকে বাঁধা পড়েছেন।

শুভদৃষ্টি, মালাবদল থেকে শুরু করে বিয়ের সব নিয়ম পালন করে শ্রীময়ী চট্টরাজ থেকে মিসেস মল্লিক হলেন অভিনেত্রী।

জানা গেছে, দক্ষিণ কলকাতায় তাদের বিয়ের আসর বসেছিল। পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আগামী ৬ মার্চ পার্ক স্ট্রিটের এক ব্যাংকোয়েটে বিয়ের রিসেপশন অনুষ্ঠিত হবে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, নিজের ডিজাইন করা লাল টুকটুকে বেনারসি, সোনার গহনা আর ফুলের সাজে দারুণ দেখাচ্ছিল নতুন বউকে। অন্যদিকে কাঞ্চন মল্লিকও সেজেছেন ধুতি-পাঞ্জাবিতে। কাঞ্চনের পোশাক কেমন হবে, তা-ও ঠিক করেছেন শ্রীময়ী। বিয়ের বেশ কিছু ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এর আগে গত শুক্রবার হয়ে যায় তাদের আইবুড়ো ভাত। তৃতীয় দফায় আইবুড়ো ভাত খাওয়ায় সমালোচিত হয়েছিলেন কাঞ্চন মল্লিক। তাকে নিয়ে যেন হাসির রোল পড়ে নেটদুনিয়ায়। কিন্তু কাঞ্চন কিংবা শ্রীময়ীর কেউই এসবের কিছু তোয়াক্কা করেছেন বলে মনে হয় না। পাশাপাশি গায়েহলুদ, মেহেদি—সব নিয়মই মেনেছেন এই জুটি।

সাবেক স্ত্রী পিঙ্কি ব্যানার্জির সঙ্গে পাকাপাকি বিচ্ছেদের কিছু দিন পরই ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। পরকীয়ার অভিযোগ, বয়সের ফারাক নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছে এই দম্পতিকে। তবে তাদের ভালোবাসার সামনে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। গতকাল সন্ধ্যায় সব সমালোচনাকে সরিয়ে দিয়ে পাকাপাকিভাবে কাঞ্চনকে আপন করে নিলেন শ্রীময়ী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park