1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

অনিশ্চয়তায় বাঁধনের যাত্রা, মেলেনি ভারতীয় ভিসা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৮০ বার পঠিত

ভারতের সরকারি প্রতিষ্ঠান কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল জুরি হওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধন। গেলো ২৯ ফেব্রুয়ারি থেকে উৎসব শুরু হলেও ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি এই অভিনেত্রী। গতকাল রবিবার পর্যন্ত ভিসা পাননি তিনি। এ কারণে উৎসবে যোগ দেয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়া সিনেমা কম্পিটিশন বিভাগের পাঁচ জুরির একজন ছিলেন বাঁধন। ওই বিভাগের চেয়ারপারসন রুশ শিক্ষাবিদ নিনা কোচলেইভা। অন্য জুরিরা হলেন ভারতীয় সাংবাদিক, লেখক ও চলচ্চিত্র পরিচালক এন এস শংকর, স্পেনের চলচ্চিত্র সমালোচক রোশানা জি আলোনসো এবং যুক্তরাজ্যের নির্মাতা ক্যারি রাজন্দর সাহনি।

বাঁধন বলেন, ‘এ উৎসবে জুরি হিসেবে আমন্ত্রণ পাওয়া অত্যন্ত সম্মানের। ২৭ ফেব্রুয়ারি থেকে ভিসার জন্য চেষ্টা করছি। কিন্তু মিলছে না। আমার সঙ্গে আয়োজকরা নিয়মিত যোগাযোগ রাখছেন। সেই সঙ্গে দূতাবাসেও কথা বলছেন তারা। আশা করেছিলাম, গতকাল দুপুরের মধ্যেই ভিসা হাতে পাবো। কিন্তু পেলাম না। এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম। উৎসব চলবে ৭ মার্চ পর্যন্ত। দেখা যাক কী হয়।’

এই উৎসবে ১৫টি বিভাগে ৫০টির বেশি দেশের দুই শতাধিক সিনেমা দেখানো হবে। এশিয়ান সিনেমা কম্পিটিশন বিভাগের সিনেমাগুলো দেখে সে সবের মধ্য থেকে সেরা ছবি বাছাইয়ে মতামত দেবেন বাঁধন। এই বিভাগ ছাড়াও উৎসবে রয়েছে ভারতীয় ও কর্ণাটকি চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগ। অফিসিয়াল জুরিদের পাশাপাশি উৎসবের চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংগঠন ফিপ্রেসি ও এশিয়াভিত্তিক সংগঠন নেটপ্যাক জুরিরাও থাকবেন।

প্রসঙ্গত, বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ ছবির কাজ করে আসার পর গত দেড় বছরে এ নিয়ে দুবার আবেদন করেও ভারতের ভিসা পাননি বাঁধন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park