1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিচ্ছেদ নিয়ে যা জানালেন জয়া

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৭৮ বার পঠিত

জয়া আহসান বর্তমান দুই বাংলার জনপ্রিয় একজন অভিনেত্রী। ঢালিউড, টালিউডের পর গত বছর বলিউডে অভিষেক হয়েছে এই নায়িকার। এরই মধ্যে নিজের অভিনয় দক্ষতায় সবার পছন্দের তালিকায় জায়গা পেয়েছেন তিনি। সব মিলিয়ে গেল কয়েক বছর দুর্দান্ত কেটেছে জয়া আহসানের।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ারকে এক সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। এ সময় ব্যক্তিগত জীবন প্রসঙ্গও উঠে আসে। তার কাছে জানতে চাওয়া হয়, বিবাহ বিচ্ছেদের সময়টা কঠিন ছিল, এ সময় কোন বিষয়টি আপনাকে সহযোগিতা করেছে?

এমন প্রশ্নের উত্তরে জয়া আহসান বলেন, ‘অভিনয়! প্রত্যেকের জীবনে উত্থান-পতন রয়েছে। ঐ সময়ে আমার সম্পূর্ণ ফোকাস কাজের দিকে ছিল। সাধারণত, এই সময়ে নারীরা তার মূল ফোকাস থেকে সরে যায়। আমার কাজ আমাকে সান্ত্বনা দেয়; যার ফলে আমি কাজকে এতোটা ভালোবাসি। তবে প্রতিনিয়ত কাজ করার জন্য আমি মরিয়া ছিলাম না। আমি আমার এই জার্নিটাকে ভালোবাসি। মানুষ যখন আমার কাজের প্রশংসা করে, আমিও এটিকে সম্মান করি।’

আপনি তো ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা? এ প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘পাবলিক ফিগারদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল অনেক বেশি। একজন মানুষ এবং একজন শিল্পী হিসেবে আমার ভেতরে এই রহস্য আছে। মানুষ সব সময়ই আমার সম্পর্কের বিষয়ে জানতে চান। কিন্তু এ বিষয় আমি সব সময়ই আড়ালে রাখতে পছন্দ করি।’

উল্ল্যেখ, ব্যক্তিগত জীবনে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া আহসান। ২০১১ সালে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। বিচ্ছেদের পর অভিনয় ক্যারিয়ার যেন নতুন করে শুরু করেন জয়া। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে জয়াকে কথা বলতে দেখা যায় না বললেই চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park