1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যাকে ভুলতে পারছেন না শবনম

  • আপডেট সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

একটা সময় নাটকে নিয়মিত অভিনয়ে দেখা যেত শবনম ফারিয়াকে। এখন খুব একটা পর্দায় দেখা যায় না তাকে। তবে হঠাৎ করেই বিয়ে-বিচ্ছেদের পর ক্যারিয়ারে ছন্দপতন ঘটে তার। তবে অভিনেত্রী হিসেবে নিজের একটা ফ্যানবেজ তৈরি করতে পেরেছিলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন সময়ে নিজের মতামত শেয়ার করেন ভক্তদের সঙ্গে। মাঝেমধ্যে স্ট্যাটাস দিয়ে হন আলোচিত। এই অভিনেত্রী কয়টা আম খেলেন সেটি নিয়ে স্ট্যাটাস দিলেও সংবাদ প্রকাশ করে কিছু গণমাধ্যম।

সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, যে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, তাকেই ভুলতে পারছেন না এই অভিনেত্রী।

ফারিয়া ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে লিখেছেন- যেই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি অন্যায় করেছে আমার সঙ্গে, আমি ভাবতাম তাকে ভুলে যাওয়া সবচেয়ে সহজ! কিন্তু কি জানি এক অদ্ভুত কারণে সেই মানুষটাকেই চেষ্টা করেও ভুলা যাচ্ছে না! দুনিয়ার সব লজিক, সব ডিবেট এই এক জায়গায় ভুল প্রমাণ হয়ে যাচ্ছে!

ফারিয়ার সেই স্ট্যাটাসে একজন লিখেছেন- ‘ক্ষতটা এত বেশি গভীরে যে চাইলেও দাগ মুছবে না। তাই ভুলতেও পারবে না।’ এর জবাবে ফারিয়া বলেছেন- ‘আপু, না অত বেশি না! অল্প সময়ের ক্ষত, ঠিক না হইলেও এইটা নিয়ে জীবন পার করে দেওয়া যাবে! আরও বেশি সময় থাকলে পার করাটাও কঠিন হয়ে যেত!’

ফারিয়াকে সবশেষ দেখা গেছে ওয়েব সিরিজ মোবারকনামায়। যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। পর্দায় দুজনের কাজ বেশ প্রশংসিত হয়েছে দর্শকের কাছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park