1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

লেবুর হালি ১০০ বেগুন, শসা ১৪০ টাকা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৮৬ বার পঠিত

রমজানের প্রথম দিনেই বেগুন, শসা, টমেটো, লেবুর দাম লাফিয়ে বেড়েছে। ইফতারের অন্যতম উপকরণ হিসেবে এসব সবজির দাম প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা করে। বেড়েছে মাছ, মাংস, খেজুর, মসলার দামও। বাজারে এসে হিমশিম খাচ্ছে ক্রেতারা। তাদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। আরও কঠোরভাবে বাজার তদারকির তাগিদ তাদের।

রমজানে ইফতারের অন্যতম উপকরণ বেগুন, শসা, টমেটো আর লেবু। রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে একদিনের ব্যবধানে এসব সবজি কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। বেগুন, শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। আর লেবুর দাম প্রতি হালি ৮০ থেকে ১০০ টাকা।

মালিবাগ বাজারে দেখা যায়, চাহিদা থাকলেও সীমিত পরিমাণে এসব কিনছেন বেশিরভাগ ক্রেতা। বাজারে আসলে অসহায় বোধ করেন, বলছেন তারা।

বিক্রেতারাও স্বীকার করলেন, রোজার কারণে সব পণ্যের দাম বেশি।

রোজার প্রভাব পড়েছে মাছের বাজারেও। ক্রেতারা জানান, সব ধরনের দেশি মাছ কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা দাম বেড়েছে।

তবে মাছের দাম স্বাভাবিক, দাবি বিক্রেতাদের। তাদের উল্টো অভিযোগ, রোজায় মাছের বাজারে ক্রেতা কম।

গরুর মাংসের দাম কিছুটা স্বাভাবিক। বাজার ভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৬০ টাকা থেকে ৭৫০ টাকা কেজি দরে।

তবে আদা, রসুন, দারুচিনি, এলাচসহ মসলার বাজার বেশ চড়া। পাশাপাশি খেজুরের দামও অনেকে বেড়েছে। রোজার শুরুতেই সবকিছুর দাম বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park