1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শাকিবের ‘তুফান’ সিনেমায় দুই বাংলার দুই নায়িকা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

ঢাকাই সিনেমার সুপারস্টার খ্যাত শাকিব খান। একের পর এক খ্যাতিমান পরিচালকের সিনেমায় যুক্ত হয়ে ধামাকা খবর দিয়ে যাচ্ছেন এ অভিনেতা। প্রমাণ করে যাচ্ছেন এখনও ঢাকাই সিনেমা মানে শাকিব খান। সম্প্রতি শেষ করলেন ‘রাজকুমার’ সিনেমার শুটিং। এরপর তিনি শুরু করবেন রায়হান রাফির আসন্ন ঈদুল আজহার জন্য নির্মিত ‘তুফান’ সিনেমার শুটিং।

‘তুফান’ সিনেমার নায়ক চূড়ান্ত হলেও এর নায়িকা নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। গত ডিসেম্বরে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঘোষণা দেওয়া হয় তুফান-এর। তখন শাকিব খানের নাম নায়ক হিসেবে ঘোষণা হলেও জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল, প্রধান নারী চরিত্রের অভিনয়শিল্পী দুজন। সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমায় অভিনয় করবেন ওপার বাংলার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের আয়নাবাজি খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তারা দুজনেই প্রথমবার শাকিবের সঙ্গে অভিনয় করবেন।

মিমি চক্রবর্তী কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘বাংলাদেশে আমার প্রায়ই যাওয়া হয়। কখনও কাজে কখনও বা ঘুরতে। সেখানে কাজ করাটা আমার জন্য সবসময় আনন্দের। সেই সাথে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে। সব মিলিয়ে আমি দারুণ এক্সাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে।’

‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে দর্শকের মনে দাগ কেটে ছিলেন নাবিলা। এই সিনেমার পর আর তেমন কোনো সিনেমায় তাকে দেখা না গেলেও দীর্ঘ বিরতি ভেঙে এবার ফিরছেন শাকিবের ‘তুফান’ দিয়ে।

নাবিলা এই সিনেমায় কাজ করা নিয়ে বলেন, ‘এক রকমের আনন্দ তো কাজ করছেই। সেই সাথে এতো দিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে।’

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, এসভিএফ এবং চরকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিমি দুই বাংলাতেই পরিচিত মুখ। সেই সাথে নাবিলার জন্যেও অন্যরকম ভালোবাসা দর্শকের রয়েছে। বড় পর্দায় শাকিব খানের সাথে নতুন এই দুই নায়িকা দুই বাংলার দর্শকের মধ্যে ঝড় তুলবে, এরকম তারা আশাবাদী।

উল্লেখ্য, জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন দেশের সুপারস্টার শাকিব খানকে নিয়ে। ২০ মার্চ থেকে ভারতের রামোজি ফিল্ম সিটিতে শুরু হবে শাকিব খানের অ্যাকশন ধাচের তুফান সিনেমা। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে ‘তুফান’ সিনেমাটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park