1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

জয়া আহসান রমজানে যে আহ্বান রাখলেন

  • আপডেট সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৬৮ বার পঠিত

পশুপ্রেমী হিসেবে অভিনেত্রী জয়া আহসানের সুনাম রয়েছে। বিভিন্ন সময় প্রাণীদের প্রতি জয়ার ভালোবাসা দেখা যায় সামাজিকমাধ্যমেও। নিজের বাসাতেও তিনি একাধিক পোষ্য পালন করেন।

করোনা মহামারির সময়ে তিনি নিজে রান্না করে ঢাকার রাস্তায় থাকা অসহায় কুকুরদের খাইয়েছেন। পশুপ্রেমের জন্য ‘প্রাণবিক বন্ধু’ সম্মাননাও পেয়েছেন এই অভিনেত্রী।

প্রথম রোজার দিন তেমনই রাস্তার অসহায় কুকুরদের জন্য মানবতার ডাক দিলেন এই অভিনেত্রী। মঙ্গলবার দুপুরে জয়া তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেন।

যেখানে তিনি লেখেন- ‘আমাদের দেওয়া কেক, বিস্কুটেই রাস্তার বেশিরভাগ কুকুরদের পেট ভরে; কিন্তু রমজান মাসে সেটাও তাদের কপালে জোটে না। তারা তো আর আমাদের মতো রোজা রাখে না। তাই সামান্য খাবারের জন্য সারা দিন এদিক-সেদিক ঘুরে বেড়ায়। চলুন এ রমজানে আমরা রাস্তার অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা করি। আমাদের ঘরের বাইরে তাদের জন্য কিছু খাবার রেখে দেই।’

এই তো কয়েক দিন আগেই, হাতি দিয়ে সার্কাস, হাতির পিঠে ভ্রমণ, বিয়েবাড়িতে শোভাবর্ধনসহ বাণিজ্যিক ও বিনোদন কাজে হাতির ব্যবহার বন্ধের জন্য হাইকোর্টে রিট করেছিলেন জয়া আহসান। এরপর সেটা আমলে নেন আদালত। এসব কাজে ব্যক্তিগত লাইসেন্স দেওয়ার কার্যক্রম স্থগিত করেছেন আদালত। এ রিটে জয়ার সঙ্গে ছিল প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

দেশের প্রেক্ষাগৃহে জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। যেটা মুক্তি পেয়েছে গত ৯ ফেব্রুয়ারি। নুরুল আলম আতিক নির্মিত ছবিটি অবশ্য খুব একটা সাড়া পায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park