1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৫৯ বার পঠিত

হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন। শুক্রবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতার অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে বলে খবর।

অভিনেতার শারীরিক অসুস্থতা শুরু থেকেই গোপন রাখা হয়েছিল। শুক্রবার এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টও করেন অভিনেতা। তিনি লেখেন, ‘‘আমি চিরকৃতজ্ঞ।’’ কিন্তু কেন তিনি এ কথা লিখেছেন তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বাঁধে। সাধারণত রোগীর হার্টের অসুখের ক্ষেত্রে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, অমিতাভের শরীরে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে অভিনেতার পায়ে। অমিতাভের পায়ে রক্ত জমাট বেঁধেছিল। তা পুনরায় সচল করতেই নাকি অ্যাঞ্জিয়োপ্লাস্টি করতে হয়েছে। যদিও এখনও পর্যন্ত বচ্চন পরিবারের তরফে এই প্রসঙ্গে কোনও কিছু জানানো হয়নি।

গত বছর মার্চ মাসে হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অমিতাভ। অভিনেতার বুকের পাঁজরের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশি ছিঁড়ে যায়। তারপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েক মাস বিশ্রামে ছিলেন অভিনেতা। এই প্রসঙ্গে অমিতাভ নিজের ব্লগে লিখেছিলেন, ‘‘বুকে ব্যান্ডেজ করা হয়েছে। ডাক্তার বলেছেন বিশ্রাম করতে। হাঁটতে গেলে বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে।’’

চলতি বছরের শুরুতেই অমিতাভের কব্জিতে অস্ত্রোপচার হয়েছিল। নিজের ব্লগে সে কথা জানিয়ে অভিনেতা লিখেছিলেন, ‘‘শুটিং ফ্লোরে অনেকের সঙ্গে দেখা হল। অক্ষয়কে (অভিনেতা অক্ষয় কুমার) আমার হাতের অস্ত্রোপচারের বিষয়টাও বুঝিয়ে বললাম।’’ এর পরেও অভিনেতা কিন্তু শুটিংয়ে ফিরেছিলেন। শুক্রবার অমিতাভের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park