1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সভাপতির জন্য আহমেদ শরীফের দ্বারস্থ হলেন নিপুণ!

  • আপডেট সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৭৩ বার পঠিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে প্যানেল তৈরির জন্য সভাপতি প্রার্থী খুঁজে পাচ্ছেন না বর্তমান সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ। তার প্যানেলের বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন আর নির্বাচন না করার ঘোষণা দিলে এ সংকট সৃষ্টি হয়।

এদিকে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল একটি প্যানেল তৈরি ঘোষণা দিলেও নিপুণ রয়ে গেছেন একা। তার প্যানেলের সভাপতি প্রার্থীর জন্য প্রথমে গিয়েছিলেন শাকিব খানের কাছে। এ নায়কের ঘনিষ্ঠ অনেকের মাধ্যমে প্রস্তাব দিলেও শাকিব খান সরাসরি ‘না’ করে দেন।

এরপর দ্বারস্থ হন নায়ক-প্রযোজক অনন্ত জলিলের। তিনিও নির্বাচনে অংশ নেওয়ার অপারগতার কথা জানান।

এরপর নিপুণ হন্যে হয়ে খুঁজতে থাকেন সভাপতি প্রার্থী। অবশেষে সেটা খুঁজে পেয়েছেন বলে সূত্র জানিয়েছে। তার প্যানেলের সভাপতি প্রার্থী হওয়ার জন্য এবার দ্বারস্থ হয়েছেন এক সময়ের দাপুটে অভিনেতা আহমেদ শরীফের।

এ অভিনেতা বর্তমানে পরিবার নিয়ে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি তিনি দেশে এসেছেন। ১৩ মার্চ এসেছিলেন শিল্পী সমিতির কার্যালয়ে। সেখানেই জানিয়েছেন, তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে কোন প্যানেল থেকে অংশ নেবেন সেটা জানাননি।

সূত্র বলছে, নিপুণ এ অভিনেতাকে তার প্যানেলে সভাপতি হওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন। তবে তিনি এখনো সেটা নিশ্চিত করেননি।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। এর পর তিনবার সাধারণ সম্পাদক ও চারবার সভাপতির দায়িত্ব পালন করেছেন এ অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park