1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

অপূর্বর বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৭৪ বার পঠিত

দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

তিনি নাকি দেড় বছর আগে ২৪টি নাটকে কাজ করার বিনিময়ে ৫০ লাখ টাকা নিয়ে একটি প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন।

গত বছরের ৩১ অক্টোবরের মধ্যেই তিন দিন করে প্রযোজনা সংস্থাকে শুটিংয়ের জন্য সময় দেওয়ার কথা ছিল অপূর্বর। কিন্তু তিনি ২৪টির পরিবর্তে মাত্র ৯টি নাটকে কাজ করে সাফ জানিয়ে দেন, তারপক্ষে বাকি ১৫টি নাটকে কাজ করা সম্ভব না।

অপূর্ব বলেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৫ দিন শুটিংয়ের জন্য সময় দেবেন। তার কথা মতো প্রযোজনা সংস্থা শুটিংয়ের আয়োজন করে, কিন্তু অপূর্ব যাননি। যে কারণে প্রযোজনা সংস্থার অনেক টাকা ক্ষতি হয়। তাই তারা অভিনেতাকে আইনি নোটিশ পাঠায়।

এ ব্যাপারে অপূর্ব জানান, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক। এটা আমার জন্য সম্মানহানিকর। অর্থ আত্মসাতের মতো নোংরা মিথ্যা অভিযোগে আমার মতো একজন শিল্পীকে জড়ানো হচ্ছে, যা খুবই দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি যেহেতু আইনি প্রক্রিয়ায় আছে, তাই আমি বেশি কথা বলতে চাই না। যা বলার আমার আইনজীবী বলবেন।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park