1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

শরীর-রূপ নিয়ে গোপন কথা ফাঁস করলেন সামান্থা

  • আপডেট সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১২৫ বার পঠিত

নিজের শরীর, রূপ, সত্তা নিয়ে আত্মবিশ্বাসী নন ভারতীয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

সম্প্রতি দেশটির গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি আমার যৌন দিক নিয়ে আত্মবিশ্বাসী নই। আমি মনে করি, অন্য মেয়েদের মতো আমি তেমন সুন্দর নই।

অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ, ব্যতিক্রমী রোগ মায়োসাইটিসের সঙ্গে লড়াই— এসব কিছু নিয়ে তিনি শিরোনামে ছিলেন। অভিনয় থেকেও সাময়িক বিরতি ঘোষণা করেছিলেন অভিনেত্রী।

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার পুষ্পা: দ্য রাইজ-এ ও অন্তাভা আইটেম গানে কোমর দুলিয়েছিলেন সামান্থা। কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সেটিও নিজেই জানিয়েছেন।

তিনি বলছেন, সিদ্ধান্তটি দ্য ফ্যামিলি ম্যান-২ করার মতোই সহজ ছিল। আমি মনে করি, আশপাশে খুব বেশি লোক না থাকার ভালো দিক হলো, নিজে সিদ্ধান্ত নিতে পারা। আপনাকে কেউ মতামত দিচ্ছে না, যা আপনাকে পূরণ করতে হবে। উল্টো দিকটি হলো, কাজ করতে পারবেন এবং সেখান থেকে শিখতে পারবেন।

সামান্থা আরও বলেন, আমি অন্য মেয়েদের মতো সুন্দরী নই। আমার যৌন দিক নিয়ে আত্মবিশ্বাসী নই আমি। আক্ষেপ আছে আমার। আইটেম নাচ করে সেই ভয় কাটাতে চেয়েছিলাম।

বিরতির আগে সামান্থার শেষ ছবি ছিল খুশি! ছবিতে অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে পর্দা ভাগ করেছিলেন তিনি। অভিনেত্রীকে পরবর্তীতে বলিউড তারকা বরুণ ধাওয়ানের সঙ্গে স্পাই সিরিজ সিটাডেলের ভারতীয় সংস্করণে দেখা যাবে বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park