1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নিজের অজানা বিষয় প্রকাশ্যে আনলেন সারা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১০৮ বার পঠিত

বলিউড অভিনেত্রী সারা আলি খান এখন খুবই ব্যস্ত! প্রায় একসঙ্গে তার দুটো ছবি মুক্তি পেতে চলেছে। আর সেই ছবি দুটোর প্রচার এখন জোরকদমে করছেন সাইফ কন্যা। তার ছবি দুটো হল ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ এবং ‘মার্ডার মুবারক’।

তারকাকন্যা সারা সবসময়ই আলোচনায় থাকেন। বাইরে বরাবরই তিনি মিশুক আর সাদামাটা স্বভাবের মানুষ। পাপারাজ্জি থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার সঙ্গেই হাসি-আনন্দে মিশে যান। ফলে অনেকেই মনে করেন, সারা একজন মজার, হাসিখুশি তরুণী। খুব একটা ভুল নয়। কিন্তু অদেখা গল্পও আছে। যেটা সারা সামনে আনেন না। তিনি জানালেন, অন্তর্মুখী স্বভাব তার মধ্যেও আছে। কিন্তু সেটা কখনো সেভাবে প্রকাশ করেন না। এমনকি নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য মাঝেমধ্যে মেডিটেশনও করতে হয় তাকে।

এ প্রসঙ্গে কথা বলতে গিয়েই নিউজ ১৮-কে সারা বলেন, ‘সবাই আমাকে যেমনটা ভাবে, তার চেয়ে একেবারে ব্যতিক্রম একটা চরিত্র ফুটিয়ে তুলতে হয়েছে। অবশ্য সেটা আমার ব্যক্তিত্বেরই অংশ। কিন্তু মানুষ সেটা দেখতে পায় না। আমিও মেডিটেশন করি। তারা শুধু আমার মজা করাটাই দেখে। এ প্রথম সেই সত্তাটা সামনে আনলাম, সিনেমার সুবাদে।’

‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ সিনেমাটি নির্মিত হয়েছে ইংরেজ বিরোধী আন্দোলন ‘ভারত ছাড়’র প্রেক্ষাপটে। সত্য ঘটনা এবং দেশাত্মবোধের গল্পে কাজ করতে পেরে সারা নিজেকে গর্বিত মনে করছেন। তার ভাষ্য, ‘আমি নিজের দেড়শ পারসেন্ট চেষ্টা দিয়েছি। একজন মানুষ হিসেবে ভারত ছাড় আন্দোলনের গল্পে কাজ করতে পেরে আমি গর্বিত। আমি উপলব্ধি করেছি যে, গোটা বিশ্ব পরিবর্তন করে ফেলতে পারব না। কিন্তু যেটুকু আমার দ্বারা সম্ভব, সেই ছোট কাজটুকু না হয় করি। এই সময়ে মানুষ কিছুই করতে চায় না। তারা ভাবে, আমরা কী এমন করে ফেলবো! কিন্তু কিছু তো করুন। বিন্দু বিন্দু জলেই সমুদ্র হয়; এটাই আসল ব্যাপার।’

‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ ছবিটি পরিচালনা করেছেন কান্নন আইয়ার। এতে সারা আলি খানের সঙ্গে আরও আছেন আনন্দ তিওয়ারি, সচীন খেড়েকার, ইমরান হাশমি প্রমুখ। আগামী ২১ মার্চ ছবিটি মুক্তি পাচ্ছে আমাজন প্রাইমে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park