1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

পুম্বা’কে পেতে তৃতীয় বিশ্বযুদ্ধ করতেও প্রস্তুত আসিফ

  • আপডেট সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৮৫ বার পঠিত

সদ্য নতুন অ্যাপার্টমেন্টে উঠেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। নতুন বাসায় উঠেই আদরের বিড়াল পুম্বাকে হারিয়ে ফেলেছেন তিনি। বাধ্য হয়ে গত বৃহস্পতিবার রমনা থানায় জিডি করতে হয়েছে তাকে। তবে আসিফ এও বলেছেন, পুম্বার জন্য প্রয়োজনে থার্ড ওয়ার্ল্ড ওয়্যার হবে।

এ নিয়ে ফেসবুক পেজ থেকে পোস্ট করে তিনি লিখেন, চার বছর ধরে তার ছোট ছেলে রুদ্র শখের বশে বিড়ালটি পালন করছে। কিন্তু নতুন ফ্ল্যাটে ওঠার দুই দিনের মাথায় পুম্বা ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়, এখনো খুঁজে পাইনি। বাধ্য হয়ে রমনা থানায় জিডি করেছি। এখানে প্রায় আড়াইশ ফ্ল্যাট। সব জায়গায় খোঁজা সম্ভব নয়, হয়তো কোনো বাসায় ঢুকে আছে, যিনি পেয়েছেন তিনিও হয়তো মালিক খুঁজছেন। সিসি ক্যামেরার সাহায্য নেওয়া হচ্ছে। আশা করি পেয়ে যাব।

তবে কেউ নিজের মনে করে নিয়ে থাকলে দিয়ে দিন। আসিফ বলেন, বাসার পরিবেশ খুব গুমোট, পুম্বার জন্য প্রয়োজনে থার্ড ওয়ার্ল্ড ওয়্যার হবে।

আসিফ আরও বলেন, বৃষ্টিতে ভেজা একটি বিড়ালছানা বাসায় এনে আশ্রয় দেয় আমার ছোট ছেলে রুদ্র। কিন্তু নিউমোনিয়ায় মারা যায় বাচ্চাটা। এটা নিয়ে ছেলের ভীষণ মন খারাপ হলে বাসার কাজের বুয়া রেললাইনের পাশ থেকে আরেকটা বিড়ালের বাচ্চা এনে দেয়। নাম রাখে পুম্বা। তখন থেকেই সবার প্রিয় হয়ে ওঠে বিড়ালটি।

তিনি বলেন, এর পর থেকেই বিপন্ন বিড়ালদের রেসকিউ করার চিন্তা আসে বড় ছেলে রণর মাথায়। সে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় আটকে থাকা বিড়ালছানা উদ্ধার করে সেগুলো ট্রেনিং ও চিকিৎসা দেওয়ার পর অন্যের কাছে মাইগ্রেট করে দেয়। ছেলেদের মানবিক কাজগুলো আমাকেও ভীষণ প্রভাবিত করেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park