1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারতীয় পণ্য বর্জন নিয়ে ফখরুলের বক্তব্যের অপেক্ষায় কাদের

  • আপডেট সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১১৮ বার পঠিত

বিএনপি ভারতীয় পণ্য বর্জনের নামে সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানিয়েছেন, বিএনপির কোন নেতা কি বললেন তা গুরুত্বপূর্ণ নয়, মহাসচিব মির্জা ফখরুল কী বলেন সেটা দেখবে সরকার। দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে।

রবিবার (২৪ মার্চ) সকালে ভিডিও কানফারেন্সের মাধ্যমে বাস র‍্যাপিড ট্রানজিট-বিআরটি এয়ারপোর্ট-গাজীপুর প্রকল্পের আওতায় সাতটি ফ্লাইওভার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, এই সাত ফ্লাইওভার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। এর ফলে ময়মনসিংহ অঞ্চলে যাতায়াতে স্বস্তি আসবে বলে আশা ওবায়দুল কাদেরের।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের কারো সাথে কারো কথার কোনো মিল নেই। ভারতীয় পণ্য বর্জনের ডাক কি বাস্তবসম্মত? এ প্রশ্নও রাখেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যেখানে আন্দোলনের জন্য কর্মী পায় না, সেখানে তরুণ যুবকদের সামরিক প্রশিক্ষণ দেয়ার ঘোষণা প্রতারণামূলক। নাকচ করে দেন মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা।

এবারের ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে বলেও আশ্বস্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park