1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মাকে হারিয়ে দিশেহারা পূজা চেরী, ‘আমার এখন কী হবে’

  • আপডেট সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৭৬ বার পঠিত

চিত্রনায়িকা পূজা চেরীর মা ঝর্ণা রায় মারা গেছেন। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন পূজা চেরির মা। ডায়াবেটিসের রোগী ছিলেন তিনি। বেশ কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বাসাতেই চিকিৎসকের পরামর্শে তার চিকিৎসা চলছিল। কিন্তু রোববার সকাল পৌনে ১১টার দিকে মারা যান তিনি।

মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন পূজা চেরি। কারণ, পূজার শোবিজ জগতে পথচলায় ছায়ার মতো থেকে ছিলেন তার মা। সেই মাকে হারিয়ে স্তব্ধ, দিশেহারা পূজা। বাকরুদ্ধ এই নায়িকা নিজের বুকফাটা কষ্টের কথা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

নিজের ফেসবুক আইডিতে অ্যাম্বুলেন্সের ছবি পোস্ট করে পূজা লিখেছেন, ‘এভাবে আমাকে একা করে দিলা মামুনি? এইটা তো কথা ছিল না। তুমি না বলছিলা আমার পাশে সবসময় থাকবা। আমার এখন কী হবে? আমি কাকে আমার সব কথা বলব মামুনি? কত কথা জমা হয়ে আছে; ভেবেছিলাম তুমি সুস্থ হলে সব কথা গড়গড় করে বলব। কিন্তু এইটা কী হলো?’

মায়ের উদ্দেশে প্রশ্ন ছুড়ে নায়িকা লেখেন, ‘তুমি তোমার এই মেয়ের কথা চিন্তা করলে না? বুকে আটকে থাকা এই কষ্ট নিয়ে কীভাবে আমি সারা জীবন পার করব? বলো তুমি? মা, মাগো, পারলে আমাকে মাফ করে দিও মা। একমাত্র তুমি ছিলে, যার সঙ্গে হাসতাম, রাগ হলে চিৎকার করতাম, আবার অন্যের রাগও তোমার ওপর ঝাড়তাম। আহ, তখন কী যে শান্তি লাগতো। কিন্তু এখন! মামুনি বলারও কেউ নাই।’

মায়ের শান্তি কামনা করে তিনি লেখেন, ‘নিজেকে এখন সান্ত্বনা দিচ্ছি, সবাইকে চলে যেতে হয়। চিন্তা করো না মামুনি, তোমার কাছে একদিন না একদিন আমিও আসব। তোমার পিছু তোমার এই মেয়ে ছাড়বে না, বলে দিলাম। ভালো থেকো মা আমার।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park