মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরব থেকে প্রথম অংশগ্রহণকারীর খবর ভেসে বেড়াচ্ছে নেটপাড়ায়। আলোচনাও হচ্ছে ব্যাপক। অনেকে জানতে চাচ্ছেন সেই মডেল রুমি আল কাহতানির পরিচয়।
রুমি আল কাহতানি পেশায় একজন মডেল। তার বয়স ২৭ বছর। অনলাইন ইনফ্লুয়েন্সার হিসেবেও জনপ্রিয় তিনি। রিয়াদে জন্মগ্রহণকারী এই মডেল এর আগে একাধিক সুন্দরী প্রতিযোগিতায় জিতেছেন।
মিস আরব পিস, মিস প্ল্যানেট, মিস মিডল ইস্ট এবং আরও অনেক ইভেন্টে তিনি সৌদি আরবের প্রতিনিধিত্ব করেছেন।
আগামী সেপ্টেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়ও দেখা যাবে এই মডেলকে। ইনস্টাগ্রামে আল-কাহতানির ১০ লাখের বেশি ফলোয়ার রয়েছে।
প্রথমবারের মতো বিশ্বসুন্দরী (মিস ইউনিভার্স) প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই মডেল। যা আগামী সেপ্টেম্বরে মেক্সিকোতে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
Leave a Reply