1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দাম্পত্য জীবনের ২৫ বছর, কাজলকে বিয়ের কারণ জানালেন অজয়

  • আপডেট সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৭২ বার পঠিত

তিন দশকের ঝলমলে কেরিয়ারে একের পর এক সফল ছবি। কাজ তো বটেই, ব্যক্তিগত জীবন নিয়েও কোথাও কোনও আলোচনার অবকাশ নেই অজয় দেবগন ও কাজলের। বলিউডে সম্পর্ক এবং বিয়ে নিয়ে হাজারো জল্পনার ভিড়ে এই তারকা দম্পতিকে নিয়ে গুজব বা চর্চাও নেই তেমন।

অজয় ও কাজল দাম্পত্যের ২৫ বছর পার করলেন। দুই ছেলে-মেয়ে নিয়ে সুখের সংসার তাদের। কাজল বিভিন্ন সাক্ষাৎকারে অজয়ের সঙ্গে প্রেমের অধ্যায় থেকে দাম্পত্য জীবনের খুঁটিনাটি প্রকাশ্যে এনেছেন। সেই তুলনায় মিতভাষী অজয় ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই সেভাবে কথা বলেননি। তবে এক সাক্ষাৎকারে অজয় জানালেন কাজলকে বিয়ে করার নেপথ্যের কারণ। কাজল মানুষ হিসেবে অসাধারণ, তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন অজয়।

১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ অজয়ের সঙ্গে বিয়ে হয় কাজলের। অভিনেত্রী হিসাবে কাজল তখন সাফল্যের মধ্যগগনে। সেই সময় আচমকাই অজয়কে বিয়ে করেন তিনি। যদিও অজয়কে বিয়ে করবেন শুনে কাজলের বাবা শমু মুখোপাধ্যায় প্রায় চার দিন কথা বলেননি মেয়ের সঙ্গে। অবশ্য শেষে পরিবারের উপস্থিতিতেই ঘরোয়া ভাবে বিয়ে সারেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park