1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ব্রাজিলের কোন নায়িকাকে মন দিলেন আরিয়ান?

  • আপডেট সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৮৮ বার পঠিত

বলিউড বাদশার পুত্র তিনি। ছোটবেলা থেকেই ক্যামেরার আশপাশেই বড় হয়েছেন। বিনোদনের জগতে ইতোমধ্যেই পা রাখলেও নিজেকে ক্যামেরার নেপথ্যেই রেখেছেন শাহরুখ-পুত্র। কিন্তু তাকে নিয়ে আগ্রহের অন্ত নেই ভক্তদের। মাদককাণ্ডে একটা সময় হাজতবাস করতে হয় আরিয়ান খানকে। এবার তাকে নিয়ে জোর জল্পনা। প্রেমে পড়েছেন আরিয়ান। তবে ভারতীয় কেউ নন। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শাহরুখ-পুত্র। ব্রাজিলের নাগরিক হলেও ভারতে বহু বছর ধরে কাজ করছেন লারিসা বনেসি। অক্ষয় কুমার, জন আব্রাহামের সঙ্গে কাজ করেছেন তিনি; কিন্তু কোথা থেকে জানা গেল লারিসা-আরিয়ানের প্রেমের খবর? খবর আনন্দবাজার অনলাইনের।

সম্প্রতি আরিয়ানের ইনস্টাগ্রামে দেখা গিয়েছে- তিনি লারিসাকে অনুসরণ করেন। শুধু এই অভিনেত্রীকে নয়, তার গোটা পরিবারকেই অনুসরণ করেন বাদশা-পুত্র। জানা যাচ্ছে, লারিসার মাকে জন্মদিনে নাকি উপহারও পাঠিয়েছেন আরিয়ান। তা-ও আবার নিজের ব্র্যান্ডের পোশাক।

কিন্তু কে এই লারিসা? পেশায় তিনি অভিনেত্রী। ব্রাজিলের নামি মডেল। তবে বেশ কয়েক বছর আগেই ভারতে চলে আসেন। অক্ষয় কুমার এবং জন আব্রাহমের ‘দেশি বয়েজ’ ছবির হিট গান ‘সুভা হোনে না দে’ দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন। টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন। সাইফ আলি খানের ‘গো গোয়া গন’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি সিনেমায় লারিসার অভিষেক হয়। এদিকে নিজের প্রথম ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত আরিয়ান। শাহরুখ-পুত্র বলে বাড়তি কোনো অহঙ্কার নেই আরিয়ানের। সবার মতামতের গুরুত্ব আছে তার কাছে।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘আরিয়ান এমন একজন মানুষ যিনি সমালোচনা সহ্য করতে যেমন পারেন, তেমনই অন্যের মতামতকে গুরুত্ব দেন। দিন কয়েক আগেই একটি দৃশ্যে মনের মতো শট পাচ্ছিলেন না, তখন পুরনো সব কলাকুশলীদের পরামর্শ অনুযায়ী শট নেন। বিন্দুমাত্র অহঙ্কার বা আত্মশ্লাঘা নেই আরিয়ানের মধ্যে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park