1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কলকাতায় আশ্চর্য উপহার পেলেন ফারিণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৯১ বার পঠিত

‘কারাগার’, ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’ ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণের অভিনয় প্রশংসিত হয়েছিল। সম্প্রতি ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ছবিতে অভিনয় করে এই মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল তিনি। গত বছর পরিচালক অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ ছবিতে দর্শক তাসনিয়াকে দেখেছেন। ছবির প্রচারে কলকাতাতেও এসেছিলেন সেই সময় অভিনেত্রী। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে কলকাতায় আসতেই এক অভিনব অভিজ্ঞতা হলো অভিনেত্রীর। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ঘটনাটি জানিয়েছেন নিজেই। খবর আনন্দবাজার অনলাইনের।

কলকাতায় এসে একজন ক্যাবচালকের সঙ্গে তার কথোপকথন তুলে ধরেন অভিনেত্রী। যেখানে তাসনিয়া জানতে চান ক্যাবচালকের মেয়ের নাম। উত্তরেই খানিক চমকে যান। চালক আরও জানান, তার মেয়ের নাম তাসনিয়া ফারিণ। তৃতীয় শ্রেণির পড়ুয়া মেয়েটির বয়স সাড়ে আট বছর। শুরুতে তার নাম রাখা হয় রাফিয়া সুলতানা। বাবার নাম রাকিবের সঙ্গে মিল রেখেই এই নাম রাখা হয়। রাফিয়া নামেই বড় হচ্ছিল সেই কিশোরী। কিন্তু হঠাৎই তাসনিয়ার অনুরাগী হয়ে পড়েন ক্যাবচালক। সেই কারণেই মেয়ের নাম রাখেন তাসনিয়া ফারিণ। ক্যাবচালকের জানান, অপূর্বের সঙ্গে ফারিণের অভিনয় সব থেকে ভালো লাগে তার।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি কলকাতায় এসে যে হোটেলে উঠেছি, সেখান থেকে বাইরে যাওয়ার সময় তাকে পাই। তার গাড়িতেই সারা দিন ঘুরেছি। তার মেয়ের নাম বদলের ঘটনা শুনে ভালো লাগছে। এসব ঘটনা ভালো কাজের আগ্রহ বাড়িয়ে দেয়।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park