1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হবু শাশুড়ির জন্য উপহার পাঠিয়েছেন শাহরুখপুত্র!

  • আপডেট সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৭৩ বার পঠিত

ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা বনেসির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শাহরুখ খান পুত্র আরিয়ান খান, এমন খবরই চাউর হয়েছে বি টাউনে। যেটা ফাঁস করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী।

মূলত আরিয়ান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই চমকপ্রদ কিছু তথ্য বের করেছেন তিনি। যেখানে দেখা গেছে, শাহরুখের ছেলে শুধু লরিসা নয় লারিসার পুরো পরিবারকে ইনস্টাতে ফলো করেন। একই চিত্র এই অভিনেত্রীর ক্ষেত্রেও। শাহরুখ পরিবারকে ফলো করেন এই ব্রাজিলিয়ান সুন্দরী নিজেও।

এমনকি আরিয়ান খান লারিসার মাকে তার জন্মদিনে একটি উপহার পাঠিয়েছেন বলেও জানা গেছে। যা উঠে এসেছে তার ইনস্টাগ্রাম স্টোরিতে।

ব্রাজিলিয়ান সুন্দরী লারিসা পেশায় একজন অভিনেত্রী। গুরু রন্ধাওয়ার ‘সুরমা সুরমা’ মিউজিক ভিডিও থেকে শুরু করে একাধিক গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে।

অক্ষয় কুমার এবং জন আব্রাহমের সঙ্গে ব্লকবাস্টার গান ‘সুভা হোনে না দে’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন লারিসা। এরপর কাজ করেছেন টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলি, সাইফ আলি খানের মতো তারকাদের সঙ্গে।

অভিনয়ের সুবাদেই লারিসাকে চেনেন আরিয়ান। সেখান থেকেই হয়তো তাদের সখ্যতা। এমনটাই ভাবছেন নেটিজেনরা। বিশেষ করে ইনস্টাগ্রামে এই দুই তারকার সরব উপস্থিতি দেখে তাদের প্রেমের গুঞ্জনও ডালপালা মেলছে জোরালোভাবে।

আরিয়ান বর্তমানে তার পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ, ‘স্টারডম’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শোনা যায়, ছেলের প্রথম সিরিজে অভিনয় করার ইচ্ছে ছিল শাহরুখ খানের। তবে আরিয়ানই চাননি বাবার সাহায্য নিতে। এছাড়াও পোশাকের নিজস্ব ব্র্যান্ডও রয়েছে তার। পাশাপাশি ব্যবসা করেন প্রিমিয়াম অ্যালকোহলের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park