1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রেস্তোরাঁয় গিয়ে যে বিপদে পড়েন শহিদ-মীরা

  • আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৯০ বার পঠিত

বলিউডের জনপ্রিয় তারকা শহিদ কাপুর। কাজের ফাঁকে মাঝে মধ্যেই স্ত্রী মীরাকে নিয়ে ডেটে যান তিনি। কিন্তু এবার এক রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়ে বিপদে পড়েন এই দম্পতি। শুধু তাই নয়, বিব্রতকর পরিস্থিতিতে পড়ে রীতিমতো মেজাজ হারান শহিদ।

জানা গেছে, গত ২২ এপ্রিল স্ত্রীকে নিয়ে ডিনার ডেটে যান শহিদ। রেস্তোরাঁ থেকে বের হওয়ার পরেই ছবি শিকারিরা ছবি তুলতে শুরু করেন শহিদ-মীরার। শুরুতে হাসিমুখেই ক্যামেরায় পোজ দিচ্ছিলেন তারা। কিন্তু সময় যত গড়াচ্ছিল, পরিস্থিতি যেন আরও খারাপ হচ্ছিল। পাপারাজ্জিরা কিছুতেই যখন থামছিল না মূলত তখনই মেজাজ হারান শহিদ।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, সোমবার রাতে মায়ানগরীর এক বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছিলেন শহিদ-মীরা। ওই রাতে ম্যাচিং করে কালো রঙের পোশাকও পরেছিলেন দুজনেই। কিন্তু ডিনার শেষে রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার পরই তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন পাপারাজ্জিরা।

ক্যামেরায় হাসিমুখে ছবি পোজ দিয়ে যখন শহিদ-মীরা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন তখনই বাধে বিপত্তি। তাদেরকে ঘিরে ছবি তুলতেই থাকেন পাপারাজ্জিরা। আর এতেই খেপে যান এই অভিনেতা।

রেগে গিয়ে শহিদ কাপুর বলেন, ‘আপনারা একটু থামবেন!’ মেজাজ হারান শাহিদ কাপুর। এই অভিনেতা উত্তেজিত হয়ে আরও বলেন, ‘আপনারা ঠিকঠাক আচরণ করুন।’

২০১৫ সালে মীরা রাজপুতের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন শাহিদ। এর পরের বছর কন্যা মিশার জন্ম হয়। ২০১৮ সালে তাদের কোল জুড়ে জন্ম নেয় ছেলে জৈন। বর্তমানে স্ত্রী-সন্তানদের নিয়ে বেশ সুখেই দিন পার করছেন তারা।

প্রসঙ্গত, শাহিদ কাপুরের বর্তমান ব্যস্ততা ‘দেবা’ সিনেমার শুটিং নিয়ে। সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park