1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নতুন সিনেমায় বুবলী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৭২ বার পঠিত

অবশেষে আলোচনা থামল। জানা গেল, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘জংলি’-তে নায়িকা হচ্ছেন কে। এম. রাহিমের পরিচালিত এই সিনেমায় সিয়ামের বিপরীতে দেখা যাবে বুবলীকে।

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বুবলীর অভিনয়ের বিষয়টি সামনে আনে টিম ‘জংলি’। তারা একটি পোস্টার প্রকাশ করে। সেখানে দেখা যায়, সিয়াম চেয়ে আছেন আগ্রাসী চাহনিতে। আর তার ঠিক পেছনেই চশমা পরা ভীত-সন্ত্রস্ত বুবলীর মুখচ্ছবি।

পরে পোস্টারটি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেন সিয়াম। ক্যাপশনে লেখেন, আমাদের দলে বুবলীকে স্বাগত। ‘জংলি’ আসছে। দেখা হবে কোরবানির ঈদে।বুবলীও অনুরূপভাবে পোস্টারটি শেয়ার করেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। সেখানে তিনি লেখেন, জংলি আসছে। দেখা হবে কোরবানির ঈদে।

বিষয়টি নিয়ে ‘জংলি’ সিনেমার নির্মাতা এম. রাহিম বলেন, জংলি যে ধরনের গল্প, সে অনুযায়ী সিয়ামের বিপরীতে এখানে বুবলীই বেশি মানানসই। তাই তাকেই চুক্তিবদ্ধ করা হয়েছে। ইতোমধ্যে তিনি শুটিংও শুরু করেছেন। আশা করি সবাই মিলে আমরা দারুণ কিছু উপহার দিতে পারব।

এর আগে সিয়ামের বিপরীতে বুবলীকে ওয়েব ফিল্মে দেখা গেলেও এবারই তাদেরকে প্রথমবার দেখা যাবে বড় পর্দায়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park