1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বনেতাদের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান শেখ হাসিনার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৯১ বার পঠিত

ইসরাইল-ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। যুদ্ধের ভয়াবহতা আমি জানি। বাংলাদেশ কখনও যুদ্ধ চায় না। যুদ্ধ কোনো সমাধান নয়। তাই আলোচনার মাধ্যমে চলমান সব যুদ্ধ বন্ধের উদ্যোগ নেয়া উচিত বিশ্বনেতাদের। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়-বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের (ইউএনএসকাপ) সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের, সমাধানও তাদেরকেই করতে হবে। মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলে বাংলাদেশ। তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। তাই যতদ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করে মিয়ানমারে ফেরত পাঠাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশেন মানুষের গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করেছে। বয়স্ক ভাতা, গৃহহীনদের জন্য বাড়ি তৈরী করে দেয়াসহ নিরাপদ সুপেয় পানিরও ব্যবস্থা করেছে সরকার।

সরকারপ্রধান বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নে বরাবরই প্রস্তুত বাংলাদেশ। এই অঞ্চলের দেশগুলোকে বাংলাদেশের ১০০ বিশেষায়িত অর্থনৈতিক জোনে বিনিয়োগেরও আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park