1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

লন্ডনে একসঙ্গে পার্টিতে অক্ষয়পুত্র -কাজলকন্যা

  • আপডেট সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৫২ বার পঠিত

ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরিতে কাজল ও অজয় দেবগনের মেয়ে নিসা দেবগনের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন। দুজনের সঙ্গে যোগ দিয়েছিলেন অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্নার ছেলে আরভও। লন্ডনের একটি পার্টি থেকে তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের।

স্টারকিডদের সঙ্গে বরাবরই মাখোমাখো সম্পর্ক ওরির। তা সে জাহ্নবী কাপুর হোক বা সারা আলি খান, সবার সঙ্গেই গলায় গলায় ভাব তার। এবার ওরিকে দেখা গেল নিসা ও আরভের সঙ্গে পার্টির মেজাজে। বৃহস্পতিবার লন্ডনের পার্ক চিনোইস মেফেয়ার নামে একটি চাইনিজ রেস্তোরাঁয় নাইসা, আরভ ও অরির একসঙ্গে পোজ দেওয়া ছবিটি তোলা হয়।

নাইসা ডেনিম বটমসের সঙ্গে ধূসর রঙের টপ পরেছিলেন, নীল জিন্সের সঙ্গে কালো টি-শার্টে আরভকে দেখাচ্ছিল দুর্দান্ত হ্যান্ডসাম। হাতে গ্লাস ধরে অরিকে জড়িয়ে ধরতে দেখা যায় তাকে।

নেটপাড়ার প্রতিক্রিয়া, ‘নিসা আরভ প্রেম করলে, দুর্দান্ত হবে!’ অপরজন লিখলেন, ‘একসঙ্গে ভালো লাগে ওদের’। তৃতীয়জন লেখেন, ‘ওয়াও! এরাও বন্ধু। আর কে কে ওরি-র বন্ধু আমি জানতে চাই।’

২০২০ সালে দ্য কপিল শর্মা শো-তে হাজির হয়েছিলেন কাজল আর করণ জোহর। আর সেখানেই করণকে বলতে শোনা যায়, কাজলের নাকি একসময় বেশ বড় ক্রাশ ছিল অক্ষয় কুমারের ওপরে।

করণ জোহর বলেন, ‘আমার মনে আছে, অক্ষয় কুমারের ওপর কাজলের অনেক ক্রাশ ছিল। এখন তো একথা বলতেই পারি। একটি সিনেমার প্রিমিয়ারে কাজল সারাক্ষণ খুঁজছিল অক্ষয় কুমারকে, আর ওর সঙ্গী ছিলাম আমি। (হেসে) গোপনে আমিও হয়তো অক্ষয়কেই খুঁজছিলাম।’

২০২৩ সালে, একটি সাক্ষাৎকারে কথা বলার সময় দেখা যায়, কাজল অক্ষয়ের দিক থেকে চোখ সরাতে পারছেন না। এমন একটি ভিডিও রেডিটে প্রকাশিত হয়েছিল। ক্যামেরায় ধরা পড়ে যান কাজল অক্ষয়ের দিকে তাকিয়ে থাকা অবস্থায়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘কাজলের ওই চাহনি বলে দিচ্ছে সত্যিই অক্ষয় কুমারের প্রতি তার খুব ক্রাশ ছিল।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park