1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সরকারের কথিত উন্নয়নে দেশ এখন বিষাক্ত গ্যাস চেম্বার, মানুষ মৃত্যুমুখে:রাহুল কবির রিজভী

  • আপডেট সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৭৭ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, তথাকথিত উন্নয়নের নামে জলাশয় ভরাট করে সরকার দলীয় লোকেরা আরাম আয়েশে থাকলেও গোটা দেশকে সরকার বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির রামপুরা থানার উদ্যোগে রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন রুহুল কবির রিজভী।

এ সময় তিনি বলেন, দেশে অগ্নি প্রবাহ চলছে, জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। তীব্র দাবদাহে শিক্ষকসহ ১৭ জন মারা গেছেন।

রিজভীর অভিযোগ, উন্নয়নের ছবি দেখিয়ে আওয়ামী লীগের নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। তারা বিদেশে টাকা পাচার করে নিজেদের উন্নয়ন করলেও জনগণকে কেন্দ্র করে কোনো উন্নয়ন করেননি।

তিনি বলেন, নদী-নালা খাল-বিল-জলাশয় ভরাট করে প্রকৃতিকে ধ্বংস করা হয়েছে। বিষাক্ত গ্যাস চেম্বার বানিয়ে মানুষকে মৃত্যু দিকে ঠেলে দিচ্ছে সরকার। আওয়ামী লীগ গণতন্ত্রকে কেটে টুকরো টুকরো করেছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park