1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

  • আপডেট সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ৭৪ বার পঠিত

মহান মে দিবস আজ; শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। নানা কর্মসূচিতে পালন হবে দিবসটি। যাদের শ্রম-ঘামে সচল দেশের অর্থনীতির চাকা, সেই শ্রমিকরা মজুরি পান নামমাত্র! বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের বিপরীতে এখনো উন্নতি নেই শ্রমিকদের জীবনমানে। তিন বেলা খেয়ে পরে বেঁচে থাকাই কঠিন তাদের। সব খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা নির্ধারণের পরামর্শ বিশেষজ্ঞদের।

দেশে দুইরকম খাতে কাজ করেন শ্রমিকরা। আনুষ্ঠানিক খাতে মাত্র ২০ শতাংশ আর বাকি ৮০ শতাংশই কাজ করে অনানুষ্ঠানিক খাতে। অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নেই নিয়মিত কাজের ব্যবস্থা। মজুরি কাঠামো তো দূরের কথা, কাজের নির্দিষ্ট সময়সীমাও তাদের নেই। বর্তমান উচ্চমূল্যের বাজারে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের আয়ের সাথে ব্যয়ের তফাৎ বিস্তর।

আর আনুষ্ঠানিক খাতের শ্রমিকের নামমাত্র মজুরি ও নিরাপত্তার ব্যবস্থা থাকলেও বিশ্বের অন্যান্য দেশের ধারেকাছেও নেই তা। বেসরকারি সংস্থা-বিলসের গবেষণায় দেখা যায়, বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় দেশ হলেও প্রতিযোগী অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ১১১ ডলার মজুরি এখানকার শ্রমিকদের। আর সবচে বেশি ৩০৭ ডলার মজুরি পান তুরস্কের শ্রমিকরা। প্রতিবেশি দেশ ভারতেও নূন্যতম মজুরি ১৭২ ডলার।

কোনোরকমে বেঁচে থাকতে হলেও শ্রমিকদের ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা মজুরি হওয়া উচিত বলে মনে করেন শ্রমিক নেতা আবুল হোসাইন।

অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান মনে করেন, দেশের আর্থসামজিক উন্নয়ন হলেও বেড়েছে বৈষম্য। উন্নতি হয়নি শ্রমিকদের জীবনমানের। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি শ্রমিকদের সুরক্ষা দিতে সরকারকে যথাযথ ব্যবস্থা নেয়ার তাগিদ দিলেন এই অর্থনীতিবিদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park