1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

হাসপাতালে অভিনেতা সোহম চক্রবর্তী

  • আপডেট সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ৭৫ বার পঠিত

প্রচণ্ড গরমের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গে বইছে লোকসভা নির্বাচনের হাওয়া। গরম উপেক্ষা করেই প্রার্থীদের অংশ নিতে হচ্ছে নির্বাচনী প্রচারণায়। প্রচারে নেমেই গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন টলিউড অভিনেতা ও বিধায়ক সোহম।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভা ভোটে তারকা প্রচারকের দায়িত্ব পালন করছেন সোহম। চড়া গরম মাথায় নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করে চলেছেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক।

সম্প্রতি মালদহে প্রচার করতে গিয়েছিলেন। তারপরই নাকি অসুস্থ হয়ে পড়েন। সে সময় তাকে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, এখন সোহমের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তারকার আবার ডায়াবেটিস। তাই চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। এরইমধ্যে সোহমকে দেখতে হাসপাতালে গেছেন দেব।

লোকসভা নির্বাচনে প্রচারকের দায়িত্ব পালনে কোনো অবহেলা নেই সোহমের। এর আগে কৌশানী মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে ভোটের প্রচার করেছেন তিনি। সে সময় এক নারী ভক্ত আচমকাই হরলিক্সের কৌটা উপহার দেন তাকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park