1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সাংবাদিক হতে গিয়ে যেভাবে অভিনেত্রী হলেন আনুশকা

  • আপডেট সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৬৯ বার পঠিত

বলিউড তারকা অনুশকা শর্মার জন্মদিন ছিল পহেলা মে। তিনি ৩৬ বছরে পা দিলেন। তার জন্মদিন উপলক্ষ্যে এদিন একটি আদুরে পোস্ট করেন খোদ কোহলি। কিন্তু আপনি কি এই বলি সুন্দরীর বিষয়ে এই অজানা বা কম জানা তথ্যগুলো জানেন? জানেন কি অনুশকা কখনো অভিনেত্রী হতেই চাননি। বরং একজন সাংবাদিক হতে চেয়েছিলেন!

১৯৮৮ সালে উত্তির প্রদেশের অযোধ্যায় জন্য হয় অনুশকা শর্মার। তিনি বরাবর একজন সাংবাদিক হতে চেয়েছিলেন অভিনেত্রী হওয়ার বদলে। কিন্তু ওই ভাগ্যের পরিহাস! সংবাদকর্মী হিসেবে কাজ করার বদলে নিজেই একজন পেজ থ্রির নিউজে থাকেন। আর তার এই গোটা সফরটাই তখন শুরু হয় যখন ফ্যাশন ডিজাইনার ভেন্ট্রেল রড্রিকস তাকে একটি শপিং মলে দেখেন এবং তাকে একটি ফ্যাশন শোতে হাঁটার জন্য বলেন। সেই শুরু। প্রথমে মডেলিং, পর সেখান থেকে বলিউড যাত্রা।

২০০৮ সালে রব নে বনা দি জোড়ি ছবিটির মাধ্যমে ডেবিউ সারেন তিনি। আর প্রথম ছবিতেই কাজ করেন শাহরুখ খানের সঙ্গে। আর তারপর কখনই তাকে পিছু ফিরে তাকাতে হয়নি।

অনুশকার বাবা ভারতীয় আর্মিতে কাজ করতেন। তিনি একজন কর্নেল ছিলেন। অন্যদিকে তিনি বর্তমানে বিরাট কোহলির স্ত্রী। আর তাদের এখন দুটো সন্তানও আছে। ভামিকা এবং অকায়।

এদিকে অনুশকার একাধিক ছবি পোস্ট করে বিরাট এদিন লেখেন, আমি সম্পূর্ণ ভাবে হয়তো হারিয়ে যেতাম যদি না আমি তোমায় খুঁজে পেতাম। শুভ জন্মদিন আমার ভালোবাসা। তুমিই আমাদের জীবনের আলো। আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park