1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ চলছে

  • আপডেট সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১১৪ বার পঠিত

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রামের তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামের মিরসরাই, সীতাকুন্ড ও সন্ধীপ উপজেলার ২৯০টি কেন্দ্রে চলছে এ ভোটগ্রহণ।

বুধবার (৮ মে) সকাল থেকে সিলেট সদর-গোলাপগঞ্জ- বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। পাঁচ স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বরিশালের দুটি উপজেলায় ভোটগ্রহণ চলছে।

তবে, সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে ভোটার উপস্থিতি কম। গাজীপুর সদর উপজেলা, কাপাসিয়া ও কালীগঞ্জের ২৫৮ টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নাটোরে তিনটি উপজেলায় ৩০২টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। এদিকে গোপালগঞ্জের তিন উপজেলায় ভোট চলছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলায় সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও জামালপুরের সরিষাবাড়ি ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ভোট স্থগিত করায় ১৩৭টি উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park