1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নতুন কোনো নিষেধাজ্ঞা নয়, সম্পর্ক উন্নয়নে বাংলাদেশে আসছে ডোনাল্ড লু: ওবায়দুল কাদের 

  • আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৮৩ বার পঠিত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন কোনো নিষেধাজ্ঞা নিয়ে নয়, সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশে আসছে মার্কিন সহকারি পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু। অথচ মার্কিন প্রতিনিধি আসার খবরেই চাঙা হয়ে উঠেছে বিএনপি। দলটির নেতারা অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বলে মন্তব্য করেন ওবায়দুল করেন।

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রবিবার (১২ মে) বিকালে সংবাদ সম্মেলন ডাকেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুরুতে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি। পরে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সংবাদ সম্মেলন মানেই অসত্যকে সত্য প্রচারের অবিরাম মিথ্যাচার। দলটির মহাসচিব অনর্গল মিথ্যা বলেন, এমন অভিযোগ তার।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির সময় সরকারের হাতে কুক্ষিগত ছিল নির্বাচন ব্যবস্থা। সেই নির্বাচন কমিশনকে স্বাধীন এবং নিরপেক্ষ করেছে সরকার। নির্বাচনে জয়ের নিশ্চয়তা না পেলে বিএনপি কোনো নির্বাচনে আসবে না বলে মন্তব্য করেন তিনি।

দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা অবাধে মুখের বিষ ছড়াতে পারছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park