1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৭৫ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে দেশের মাটিতে পা রাখেন তিনি। এরপর নানাভাগে বিভক্ত আওয়ামী লীগের হাল ধরেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে দিয়েছেন নেতৃত্ব, গত দেড় দশক ধরে ক্ষমতায় থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের সময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর বৈরী রাজনৈতিক পরিবেশের কারণে তাকে প্রবাসেই কাটাতে হয়।

১৯৮১ সালের ১৭ মে বিকাল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনা। বিরুপ আবহাওয়া উপেক্ষা করে বঙ্গবন্ধুকন্যাকে স্বাগত জানায় লাখো মানুষ। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে লাখো জনতার সংবর্ধনায় পিতার হত্যার প্রতিশোধ এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয় জানান শেখ হাসিনা।

চার দশকের বেশি সময় ধরে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন, আর প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন পঞ্চমবারের মত। তার নেতৃত্বে স্বাধীনতার স্বপ্ন পূরণের পথে দেশ, এমনটাই মনে করেন দলটির শীর্ষ নেতারা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park