1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোট পড়েছে ৩০ শতাংশের বেশি: সিইসি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উল্লেখযোগ্য সহিংসতা হয়নি, ভোট পড়েছে ৩০ শতাংশের বেশি।
মঙ্গলবার (২১ মে) বিকালে ভোটগ্রহণ শেষে তিনি এ তথ্য জানান।

এর আগে দেশের ১৫৬ উপজেলায় সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। এ ধাপে ১৩ হাজার ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১০ হাজার কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার পর দুপুর ১২টা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে ১৬ দশমিক ৯ শতাংশ, অর্থাৎ প্রায় ১৭ শতাংশ। এদিন দুপুর ১টায় নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা এ সময়ের মধ্যে নির্বাচনী কেন্দ্রগুলোয় বড় ধরনের কোনো নাশকতার খবর পাইনি। তবে ভোটকেন্দ্রের বাইরে ছোটখাটো দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এর সংখ্যা মাত্র ১৮টি।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলা পরিষদের নির্বাচনে তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ৮২৪ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান ৬৯৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন। এসব পদে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় পেয়েছেন ২২ প্রার্থী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park