1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জীবনে অনেক প্রেম করেছি, একটাও টেকেনি: শরিফুল রাজ

  • আপডেট সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১০১ বার পঠিত

অভিনেতা শরিফুল রাজ বলেছেন, জীবনে অনেক প্রেম করেছি। একটাও টেকসই হয়নি। ব্রেকআপ হলে কী করেন? জবাবে তিনি বলেন, ঘুরতে বেরিয়ে পড়ি। ফুল এনার্জি নিয়ে আবার কাজে মন দেই।

তিনি বলেন, আমার নাম মো. শরিফুল ইসলাম। আর ‘রাজ’ নামটি অন্য কারও দেওয়া। এক আড্ডায় হঠাৎ করেই আমাকে ‘রাজ’ নামে ডেকেছিলেন একজন। আর আমিও ভাবলাম, নামটি খারাপ না। সেই থেকে নাম ‘রাজ’ হয়ে গেল।

ইতিহাসনির্ভর গল্প নিয়ে ‘কাজল রেখা’ সিনেমা নির্মাণ করেছেন গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। ঈদে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। আর এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। সিনেমাটিতে নিজের অভিনয়গুণে প্রশংসিত হয়েছেন মন্দিরাও।

এরপর এই দুই তারকার মাঝে প্রেমের গুঞ্জন উঠেছে। তারকাদের নিয়ে বিভিন্ন ধরনের চর্চা এবং আলোচনা-সমালোচনা স্বাভাবিক। বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন রাজ।

রাজ বলেন, নবাগত নায়িকা হিসেবে সে অসাধারণ। স্মার্ট, গর্জিয়াস, মেধাবী ও গুণী একজন শিল্পী। প্রথম সিনেমাতেই সে সফলতা পেয়েছে। সিনেমার প্রচারণায় আমাদের একসঙ্গে বের হতে হয়, এজন্য মানুষ প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে। আর এটা প্রতিটি সিনেমার সময়ই হয়ে থাকে। সব শিল্পীদের নিয়েই এ ধরনের গুঞ্জনের রীতি রয়েছে।

অভিনেতা জানান, তার কাছে স্মরণীয় ও সারাজীবন মনে রাখার মতো তারিখ হচ্ছে ১০ আগস্ট। কারণ দিনটিতে রাজ-পরীর কোলজুড়ে তাদের সন্তান রাজ্য আসে। ছেলেকে এখন অনেক মিস করেন বলেও জানান অভিনেতা রাজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park