1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিখোঁজ এমপি আনোয়ারুল আজিমের মরদেহ কলকাতা থেকে উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৩০ বার পঠিত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ। বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কলকাতা২৪ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল সাইটে এমপির মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে।

ওই পোর্টালটি বলা হয়েছে, ভোটের মুখে খাস কলকাতায় বড় ঘটনা ঘটে গেল। খুন হয়ে গেলেন বিদেশি সংসদ সদস্য। হ্যাঁ ঠিকই শুনেছেন। হাড়হিম করা হত্যাকাণ্ডের ঘটনা ঘটল কলকাতার নিউটাউন এলাকায়। মৃতের নাম আনোয়ার উল আজিম তিনি বাংলাদেশের সাংসদ বলে জানা গিয়েছে। ইতোমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর-এর বরাত দিয়ে পোর্টালটিতে আরও বলা হয় গত ১২ মে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন আনোয়ার উল আজিম। এরপর থেকে আর তাঁর খোঁজ মেলে না। ফোন করলেও বারবার রিং হয়ে কেটে যায়। গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় এসে উত্তরের বরানগরে বন্ধুর বাড়িতে ছিলেন তিনি। ১৩ মে তিনি কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। খোঁজ না মেলায় পরিবার নড়েচড়ে বসে। সাংসদের মেয়ে ডাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে অভিযোগ জানান। যেন কর্পুরের মতো উবে গিয়েছিলেন সংসদ। এদিকে সাংসদের আচমকা এহেন নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই দুই দেশের সরকার থেকে শুরু করে সাংসদের পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে শুরু করেন।

আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ বলেন, মারা যাওয়ার খবর অনেকেই বলছেন কিন্তু এখনো আমরা শিউর কিছু বলতে পারছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park