সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুনে জড়িত সন্দেহে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে কলকাতা পুলিশের একটি দল আজ ঢাকা আসছে।
অন্যদিকে, পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক অখিলেশ চতুর্বেদী বলেছেন, বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের হত্যার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আনোয়ারুল আজীমের খুনের ঘটনা পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করছে বলে জানান অখিলেশ চতুর্বেদী।
জানান, পূর্ব কলকাতার নিউ টাউন অঞ্চলে যে ফ্ল্যাটে আনোয়ারুল আজীম উঠেছিলেন, সেটি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরের কর্মকর্তা সন্দীপ কুমার রায়ের। আখতারুজ্জামান নামের এক ব্যক্তি বাড়িটি ভাড়া নিয়েছিলেন। নিউ টাউনের অভিজাত আবাসিক এলাকা সঞ্জীবনী গার্ডেনের ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে পুলিশ।
Leave a Reply