1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আজিজ-বেনজীর কাদের সৃষ্টি, প্রশ্ন মির্জা ফখরুলের

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৭২ বার পঠিত

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজিজ-বেনজীর কার সৃষ্টি? তাদের (সরকার) সৃষ্টি। আজিজের অবস্থান কোথায় ছিল? কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে। এখন বেনজীর আহমেদের হাজার হাজার অপকর্ম বের হচ্ছে, সবই লুটের ফিরিস্তি।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা মো. আব্দুস সালাম, অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

বিএনপি মহাসচিব বলেন, শুধু একটা বা দুইটা নয়; এমন অসংখ্য ঘটনা আছে। চারিদিকে তাকিয়ে দেখবেন শুধু দুর্নীতি ছাড়া কিছু নেই। শুধু ঢাকা নয়, সারাদেশের একই চিত্র। মধ্যরাতের নির্বাচনে নির্বাচিত এমপিরা এখন টাকার ভারে মারা যাওয়া অবস্থা। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা করেছিলাম দেশকে স্বাধীন করার জন্য। আর এখন আমাদের লড়াই দেশকে রক্ষা করার জন্য। এই লড়াইয়ে যদি পরাজিত হই, তাহলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park