1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘূর্ণিঝড় না যেতেই এলো ৬ জেলায় বন্যার পূর্বাভাস

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৩০ বার পঠিত

ঘূর্ণিঝড় রিমাল বিদায় না নিতেই আরেক দুর্যোগের পূর্বাভাস কড়া নাড়ছে বাংলাদেশের। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টির কারণে নদ-নদীর পানি বেড়ে যাওয়া এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সরকারে বন্যা পর্যবেক্ষণকারী সংস্থাটি।

মঙ্গলবার (২৮ মে) বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থার আলোকে তৈরি করা পূর্বাভাসে এই তথ্য জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলের ফেনী, বান্দরবান, চট্টগ্রাম জেলার কিছু এলাকায় নিম্নাঞ্চল স্বল্পমেয়াদি আকস্মিক বন্যার ঝুঁকিতে থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।

দেশের বড় নদনদীগুলো বর্তমান অবস্থা জানিয়ে পূর্বাভাসে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল কমছে। আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, অপরদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল কমতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় এই অঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের অভ্যন্তরে এবং উজানের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে, দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে নদ-নদীর অবস্থার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরের পর্যবেক্ষণকারী বিভিন্ন এলাকার মধ্যে সিলেটের জাফলংয়ে ২৮৭ মিলিমিটার, সুনামগঞ্জে ২৫৩, শ্রীমঙ্গলে (সিলেট) ২৪৯, দক্ষিণবাগ (সিলেট) ২৪৮, চাঁদপুরে ২২২, কমলগঞ্জ (মৌলভীবাজার) ২১৬, ময়মনসিংহে ২০৬, ছাতক (সিলেট) ২০৩, মৌলভীবাজার ১৯৫, বান্দরবানে ১৯১, নারায়াণহাট (চট্টগ্রাম) ১৮৮, সিলেট ১৮৭, রামগড় (চট্টগ্রাম) ১৮০, ব্রাহ্মণবাড়িয়া ১৮০, জকিগঞ্জ (সিলেট) ১৭৫, লাটু (সিলেট) ১৭৫, কানাইঘাট (সিলেট) ১৭৫, মাদারীপুর ১৭৫, চাঁদপুর বাগান (হবিগঞ্জ) ১৭১, খুলনা ১৫০, লরেরগড় (সুনামগঞ্জ) ১৪৯, পটুয়াখালী ১৪১, হবিগঞ্জ ১৩৬, লামা (চট্টগ্রাম) ১৩২, ভাগ্যকুল (মুন্সিগঞ্জ) ১২৭, কুমিল্লা ১২০, লালাখাল (সিলেট) ১১২, বরিশাল ১১০, পরশুরাম (ফেনী) ১০৫, হরিদাসপুর ১০৫, নরসিংদী ১০৪, মহেশখোলায় (সুনামগঞ্জ)১০০ এবং চট্টগ্রামে ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

অপরদিকে উজানে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সিকিম, অরুণাচল, আসাম, মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলের চেরাপুঞ্জিতে (মেঘালয়) ৩৮৬, আগরতলায় (ত্রিপুরা) ২০৭, শীলংয়ে (মেঘালয়) ২৪২, সিলচরে (আসাম) ১৪৭, কৈলাশহরে (ত্রিপুরা) ২১৭, আইজলে (মিজোরাম) ১৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এর প্রভাবে দেশের নদ-নদীর পর্যবেক্ষণাধীন ১১০টি স্টেশনের মধ্যে ৮৯টিতে পানি বেড়েছে, কমেছে মাত্র ১৮টিতে। অপর দুটি স্টেশনে পানি সমতল অপরিবর্তিত আছে। এই মুহূর্তে কিশোরগঞ্জের খোয়াই নদীর পানি বল্লাহ পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park