1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী আজ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৭১ বার পঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে এক ব্যর্থ সেনাঅভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউজে মর্মান্তিক মৃত্যু হয় তার। নানা কর্মসূচিতে দিনটি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।

জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের বগুড়ার গাবতলীর বাগবাড়িতে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাঁকে দেয়া হয় বীরউত্তম খেতাব।

পঁচাত্তরের ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালে। রাষ্ট্রপতি নির্বাচিত হন আটাত্তরের জুনে। ১৯৭৯ সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

১৯ দফা কর্মসূচি দিয়ে মাত্র সাড়ে তিন বছরের শাসনামলেই তিনি দেশে ঘটান কৃষি বিপ্লব। এর বাইরে গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপনসহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়। ১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউজে কিছু বিপথগামী সৈনিকের হাতে নিহত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park